শিরোনাম
◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ১০:০৭ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্ডারল‌্যা‌ন্ডে হোঁচট খে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক : সান্ডারল‌্যা‌ন্ডের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে গোলশূন্য ড্র করেছে ইউনাইটেড। লিগে টানা তিন জয়ের পথে গত সপ্তাহে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করে ইউনাইটেড। সেই দলকেই এবার পুরোটা সময় আক্রমণে ভুগতে দেখা গেল। ৩৬ ম্যাচে ১৮ জয় ও ১১ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।

তুলনামূলক কিছুটা ভালো খেলল সান্ডারল্যান্ড। সমান ম্যাচে ১২টি করে জয় ও ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে তারা।

প্রথম কয়েক মিনিটে দারুণ দুটি আক্রমণ শাণায় সান্ডারল্যান্ড। ষষ্ঠ মিনিটে তো নিশ্চিত গোলের সুযোগ পায় তারা। মাঝমাঠ থেকে তড়িৎ ওঠা আক্রমণে সতীর্থের থ্রু বল ধরে, সবাইকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে পড়েন নোয়া সাদিকি; তবে তার শট ঝাঁপিয়ে আটকে দেন গোলরক্ষক।

প্রথমার্ধে ইউনাইটেডের খেলা একদমই গোছানো ছিল না, তাদের আক্রমণগুলো ছিল ধারহীন। তাদেরকে আটকে রাখায় সান্ডারল্যান্ডের জমাট রক্ষণও প্রশংসার দাবিদার।

এই সময়ে স্বাগতিকদের আক্রমণভাগও বেশ ভীতি ছড়ায় প্রতিপক্ষের বক্সে; ১০টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারলেও অবশ্য সাফল্য পায়নি তারা। আর বিরতির আগে ইউনাইটেডের চার শটের একটিও লক্ষ্যে ছিল না।

বিরতির পরও দৃশ্যপটে তেমন পরিবর্তন আসেনি। ৭১তম মিনিটে আরেকবার এগিয়ে যাওয়ার কাছাকাছি যায় সান্ডারল্যান্ড। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া লুতশারেলের শট পোস্টে বাধা পায়। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লক্ষ্যে প্রথম শট রাখতে পারে ইউনাইটেড। মাথেউস কুইয়ার শট আটকে জাল অক্ষত রাখেন সান্ডারল্যান্ড গোলরক্ষক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়