শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০২:৪৫ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই বছর পর শান্তর সেঞ্চুরি, স্বস্তিতে বাংলাদেশ

চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ের মুখে বাংলাদেশকে রক্ষা করলেন নাজমুল হোসেন শান্ত। সেইসঙ্গে দুই বছর ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরির দেখা পেলেন টাইগার এ ব্যাটসম্যান।

টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে মাত্র ৯ রানে ২ উইকেট এবং পরে দলীয় ২৬ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান রানের খাতা খোলার আগেই বিদায় নেন এবং আগের ম্যাচের সফল ব্যাটার তানজিদ হাসান তামিম ফেরেন মাত্র ১ রান করে। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার (১৮)।

শুরুর সেই ধাক্কা সামলে চতুর্থ উইকেটে লিটন কুমার দাসের সঙ্গে ১৬০ রানের বিশাল এক জুটি গড়েন শান্ত। কিউই বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে লিটন তুলে নেন ফিফটি, তবে ব্যক্তিগত ৭৬ রানে আউট হলে এই জুটির সমাপ্তি ঘটে।

লিটন ফিরলেও অন্য প্রান্তে অবিচল ছিলেন শান্ত। ১১৪ বলে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এটি ছিল ওয়ানডেতে ২০ ইনিংস এবং দীর্ঘ দুই বছর পর তার প্রথম শতরান।

কাকতালীয়ভাবে তার আগের সেঞ্চুরিটিও এসেছিল চট্টগ্রামের এই মাঠেই। ২০২৪ সালের ১৩ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেছিলেন।

সেঞ্চুরির পর রানের গতি বাড়াতে গিয়ে ৪৩তম ওভারে লেনক্সের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন নাজমুল। বিদায়ের আগে ১১৯ বলে ১০৫ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৭ রান।

বর্তমানে উইকেটে রয়েছেন নতুন ব্যাটার মেহেদী হাসান মিরাজ ১৫ এবং ২১ রানে অপরাজিত তাওহীদ হৃদয়। শান্তর এই শতকের ওপর ভর করেই বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়