শিরোনাম
◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ০৬:৩০ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি  

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের টেস্ট দলের জন্য নতুন কোচ ঘোষণা করল পিসিবি।

লাল বলের ক্রিকেটে বাবর আজমদের হেড কোচ সরফরাজ আহমেদ। আসন্ন বাংলাদেশ সফরে পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের কোচিংয়ে খেলবে দল। সরফরাজের নেতৃত্বে দুটি আইসিসি ট্রফি জিতেছে পাকিস্তান। ২০০৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সম্প্রতি জুনিয়র দলের কোচ হিসেবেও সাফল্য পান। তাঁর কোচিংয়ে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতে পাকিস্তান। মেন্টরের ভূমিকায় ছিলেন তিনি। 

ব্যাটিং এবং বোলিং কোচের ভূমিকায় যথাক্রমে দেখা যাবে আজাদ সফিক এবং উমর গুলকে। ১৪৭ আন্তর্জাতিক ম্যাচ খেলেন আজাদ। তারমধ্যে রয়েছে ৭৭টি টেস্ট, ৬০ একদিনের ম্যাচ এবং ১০ টি-২০। রান ৬১৮৮। তারমধ্যে ১২টি শতরান এবং ৩৬টি অর্ধশতরান আছে। অন্যদিকে উমর গুল ২৩৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তারমধ্যে রয়েছে ৪৭টি টেস্ট, ১৩০ একদিনের ম্যাচ, এবং ৬০টি টি-২০। মোট উইকেট ৪২৭। 

নতুন কোচের নাম ঘোষণার পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করা হয়। ঢাকায় ৮ মে থেকে শুরু হবে টেস্ট সিরিজ। টেস্ট দলকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। দলে সুযোগ পায় চারজন আনক্যাপড প্লেয়ার। 

তালিকায় আছেন আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মহম্মদ গাজি ঘোরি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ এই দুটি টেস্ট। ৮-১২ মে ঢাকায় প্রথম টেস্ট। ১৬-২০ মে সিলেটে দ্বিতীয় টেস্ট। ২৭ এপ্রিল শিবিরে যোগ দেবে পাকিস্তানের প্লেয়াররা। ১ মে পর্যন্ত ক্যাম্প চলবে। ২ মে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে পাকিস্তানের টেস্ট দল। 

পাকিস্তান সুপার লিগে খেলা প্লেয়াররা, তাঁদের ফ্র্যাঞ্চাইজির ম্যাচ শেষ হলে জাতীয় দলের সঙ্গে যোগ দেবে। ফাইনালে ওঠা দলের ক্রিকেটাররা, পিএসএল শেষ হওয়ার পর বাংলাদেশে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়