শিরোনাম
◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ০৯:৫৫ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ‌পেক্ষার অবসান ঘ‌টি‌য়ে ১২ দল নি‌য়ে ৪মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ 

স্পোর্টস ডেস্ক : সব অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ৪ মে থেকে শুরু হ‌চ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে নির্ধারিত সময়েই শুরু হবে এবারের আসর। আগের মতো এবারও ১২টি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়।

শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ চলাকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।

এর আগে ক্লাবগুলোর সঙ্গে বৈঠক শেষে ১৮ ও ১৯ এপ্রিল দলবদলের তারিখ নির্ধারণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলবদলের পরই লিগ ঘিরে ক্লাবগুলোর প্রস্তুতি শুরু হবে। রফিকুল ইসলাম বাবু বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মাঠের মান উন্নয়নে কাজ চলছে। আম্পায়ারিং থেকে শুরু করে উইকেট—সবকিছু আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা করা হচ্ছে।

ক্রিকেটারদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি জানান, গরমের কথা বিবেচনায় লাঞ্চের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে প্রতিটি ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় মাঠে অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম রাখার পরিকল্পনাও রয়েছে।

আম্পায়ারিং নিয়ে অতীতের বিতর্ক দূর করার বিষয়ে তিনি বলেন, আম্পায়ারদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।উইকেটের মান নিয়েও আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, খেলোয়াড়রা যেন স্পোর্টিং উইকেট পান, সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে এবং অভিজ্ঞ কিউরেটররা এ কাজে নিয়োজিত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়