শিরোনাম
◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ১১:৪৪ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পেনের ফুটবল ক্লাব কিনলেন মেসি

বার্সেনোলাভিত্তিক ক্লাব কর্নেয়া কিনে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্পেনের পঞ্চম স্তরের এ ক্লাবটি এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

লিওনেল মেসির আগমন কর্নেয়ার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা উল্লেখ করে ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি প্রতিভা বিকাশে বিনিয়োগ অব্যাহত রাখবে এই পদক্ষেপ। একইসাথে কাতালোনিয়ায় খেলাধুলা ও স্থানীয় প্রতিভা বিকাশে তার প্রতিশ্রুতিকে আরও জোরদার করে।

কর্নেয়া ক্রয়ের এই প্রকল্প দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কৌশলগত দৃষ্টিভঙ্গির ভিত্তিতে পরিচালিত হবে জানানো হয়েছে।

আর্জেন্টাইন এই তারকা কাতালান ক্লাবটির শতভাগ শেয়ার কিনে নিয়েছেন বলে জানিয়ে ডেইলি স্পোটর্সের প্রতিবেদনে।

কর্নেয়ার একাডেমি থেকে উঠে এসেছেন বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। তাদের মধ্যে আছেন আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া এবং মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ জর্দি আলবা।

তবে গত দুই মৌসুমে টানা অবনমন (রেলিগেশন) ভোগ করেছে ক্লাবটি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়