শিরোনাম
◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ১১:২৯ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন  

স্পোর্টস ডেস্ক : মা‌র্সেলো ব্রাজিলের রক্ষণভাগের দীর্ঘদিনের কাণ্ডারি ছিলেন। তবে রিয়াল মাদ্রিদের হয়ে অসাধারণ সাফল্য অর্জন করলেও ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ জয় করতে না পারার আক্ষেপ এখনও তাড়া করে বেড়ায় তাকে। যদিও নিজে বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছেন। 

২০১৪ সালে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের ঐতিহাসিক হার তার ক্যারিয়ারের সবচেয়ে বেদনাদায়ক স্মৃতি। তবে সেসব স্মৃতি পেছনে ফেলে আসন্ন বিশ্বকাপেও মার্সেলোর ফেবারিটের তালিকায় আছে নিজ দেশ। 

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকেও সম্ভাব্য সেমিফাইনালিস্টের তালিকায় রেখেছেন মার্সেলো। বাকি দুই দলই ইউরোপের; গতবারের রানার্স আপ ফ্রান্স আর ইউরোজয়ী দল স্পেন। 

মার্সেলো জানান, নির্দিষ্ট কোনো ক্রম ছাড়াই এই চারটি দলই তার কাছে সবচেয়ে শক্তিশালী এবং শিরোপা জয়ের বড় দাবিদার। প্রতিবেদন স্প্যানিশ গণমাধ্যম মার্কার।

সাবেক ব্রাজিলিয়ান তারকা রোমারিওর এক প্রশ্নের জবাবে মার্সেলো স্বীকার করেন, সুযোগ পেলে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে জেতা পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপার বদলে একটি বিশ্বকাপ জিততে রাজি থাকতেন।

২০০৭ সালে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক করা মার্সেলো ক্লাবটির ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড়। ৫টি চ্যাম্পিয়নস লিগসহ মোট ২৫টি শিরোপা জিতেছেন তিনি এবং ৫৪৬টি ম্যাচ খেলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়