শিরোনাম
◈ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ১১:০১ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দ‌লে মুস্তাফিজ থাকলে আত্মবিশ্বাস পাই: লাহোর কালান্দার্সের মা‌লিক

স্পোর্টস ডেস্ক : চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। দলটির হয়ে দারুণ পারফরম্যান্স করছেন টাইগার এ পেসার। সবশেষ ম্যাচে একটু খরুচে থাকলেও তার প্রশংসায় পঞ্চমুখ লাহোরের মালিক সামিন রানা। মুলতান সুলতানস ম্যাচের পর ফিজকে প্রশংসায় ভাসান তিনি।

মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে কিছুটা খরুচে হলেও দলের জয়ে অবদান রাখেন মুস্তাফিজ। ৩ ওভারে ৩৭ রান দিলেও শিকার করেন ২ উইকেট। সাজঘরে ফেরান সাহিবজাদা ফারহান ও শান মাসুদকে। দুজনেই ছিলেন দারুণ ছন্দে। তবে ১৩ ওভারে আসা এই ম্যাচে প্রথম ওভারে মাত্র ৫ রান দিয়ে দলকে সুবিধাজনক অবস্থানে এনে দেন ফিজ। -- ডেই‌লি ক্রিকেট

টাইগার এ পেসারের প্রশংসা করে লাহোর মালিক সামিন বলেন, 'ফিজ ভাই কই? ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তোমার কাজ অনেক কঠিন ছিল। প্রথম ওভারে তুমি বোধহয় মাত্র ৫ বা ৬ রান দিয়েছিলে। সেখান থেকেই ওরা চাপে পড়ে যায়।

মুস্তাফিজ দলে থাকলে বাড়তি আত্মবিশ্বাস পান লাহোর মালিক। সামিন জানান, শুধু তিনি নন, মুস্তাফিজ থাকলে নির্ভার থাকে গোটা দল। সেই সাথে তিনি বাস্তবতাও তুলে ধরেছেন।

সামিন বলেন, এই ফরম্যাটে বোলারকে অ্যাটাক করবেই। কিন্তু তুমি থাকায় আমরা আত্মবিশ্বাস পাই। আমরা জানি, ফিজ আছে মানে আমরা খেলায় আছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়