শিরোনাম
◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ১১:০৫ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

৪৮ দল নি‌য়ে বিশ্বকাপ, শিরোপা দৌড়ে এগিয়ে থাক‌বে যারা

স্পোর্টস ডেস্ক : চল‌তি বছর জু‌নে শুরু হ‌তে যাওয়া  বিশ্বকাপের ৪৮টি দল চূড়ান্ত হয়ে যাওয়ায় শিরোপা লড়াইয়ের জন্য কোন দলকে কি করতে হবে তা এখন পুরোপুরি পরিষ্কার। বাছাইপর্বের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পাঁচটি দলকে ২৩তম আসরের শিরোপার অন্যতম দাবিদার মনে করা হচ্ছে।

ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনকে ধরা হচ্ছে শিরোপার অন্যতম প্রধান দাবিদার, যারা বাছাইপর্বে প্রায় নিখুঁত পারফরম্যান্স দেখিয়েছে। বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপে লুইস দে লা ফুয়েন্তের দলের প্রতিপক্ষ দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে, সৌদি আরব এবং নবাগত কেপ ভার্দে। -- অলআউট স্পোর্টস

২০১০ সালের চ্যাম্পিয়নদের দলে রয়েছে পেদ্রি, ফাবিয়ান রুইস, মার্তিন সুবিমেন্দি, ২০২৪ ব্যালন ডি’অরজয়ী রদ্রি এবং বিশ্বের অন্যতম সেরা তরুণ খেলোয়াড় লামিনে ইয়ামালের মতো প্রতিভাবান ফুটবলার।

স্পেনের ঠিক পেছনেই রয়েছে ইংল্যান্ড, যাদের বর্তমান প্রজন্মকে শিরোপা জয়ের সম্ভাব্য দল হিসেবে ধরা হচ্ছে। তারা সবশেষ দুটি ইউরো আসরে রানার্স-আপ হয়েছে।

টমাস টুখেলের দল বাছাইপর্বে সব ম্যাচ জিতে এবং কোনো গোল না খেয়ে বিশ্বকাপে জায়গা করে নেয়। জুড বেলিংহাম ও হ্যারি কেইনের মতো বড় নাম রয়েছে তাদের দলে। ১৯৬৬ সালের পর নিজেদের দ্বিতীয় শিরোপার খোঁজে থাকা থ্রি লায়ন্সদের এবারের আসরে ‘এল’ গ্রুপে প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, পানামা ও ঘানা। 

ফ্রান্সও শিরোপার শক্তিশালী দাবিদার। দিদিয়ের দেশমের দলে ব্র্যাডলি বারকোলা, মাইকেল ওলিসে, কিলিয়ান এমবাপ্পে ও হুগো একিতিকের নিতে গড়া ভয়ংকর আক্রমণভাগ রয়েছে। ২০২২ সালের রানার্স-আপ দলটি ইউরোপিয়ান বাছাইপর্বে অপরাজিত ছিল। ১৯৯৮ ও ২০১৮ সালের চ্যাম্পিয়নরা আছে ‘আই’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ সেনেগাল, নরওয়ে ও ইরাক।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে বড় ব্যবধানে শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা করে নেয়, যেখানে তারা দ্বিতীয় স্থানে থাকা একুয়েডরের চেয়ে নয় পয়েন্ট এগিয়ে ছিল।

চার বছরে দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জয়ের পর আলবিসেলেস্তেরা দারুণ ছন্দে রয়েছে। শিরোপা ধরে রাখার ‘জে’ গ্রুপে তাদের খুব একটা শক্ত বাধার মুখেও পড়তে হবে না। গ্রুপপর্বে লিওনেল স্কালোনির দলের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।

সবশেষে বাছাইপর্বে খুব একটা ভালো না খেলেও ব্রাজিলকে পুরোপুরি উড়িয়ে দেওয়ার সাহস কারও আছে কি? দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৮ ম্যাচে ছয়টি হেরে পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কার্লো আনচেলত্তির অধীনে ২২ বছরের শিরোপা খরা কাটিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিযানে ‘সি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়