শিরোনাম
◈ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ১২:৩৬ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

‌শি‌রোপা হা‌রি‌য়ে সেনেগাল ফুটবল ফেডা‌রেশন আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হচ্ছে 

স্পোর্টস ডেস্ক : আফ্রিকান কাপ অব নেশন্সের (আফকন) শিরোপা নিয়ে তৈরি হয়েছে নানা জটিলতা, নজিরবিহীন বিতর্কে জড়িয়েছে সেনেগাল ও মরক্কো। টুর্নামেন্টের ফাইনালের ফলাফল পাল্টে দিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ক্যাফে)। সংস্থাটির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে সেনেগাল।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল (ক্যাফ) জানায়, ফাইনালের এক বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঠ ত্যাগ করায় সেনেগালকে ম্যাচটি ‘ফরফিট’ করা হয়েছে। ফলে ম্যাচের ফল ৩-০ ব্যবধানে মরক্কোর পক্ষে দেওয়া হয়। দুই মাস আগে অনুষ্ঠিত সেই ফাইনালের পর্যালোচনা করে ক্যাফের আপিল বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছায়— যা আফ্রিকান কাপ অব নেশনসের ইতিহাসে বিরল ও আলোচিত এক ঘটনা। --- সময়‌নিউজ

সিদ্ধান্তকে ‘অন্যায্য, নজিরবিহীন এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে সেনেগাল ফুটবল ফেডারেশন। তাদের মতে, এই রায় আফ্রিকান ফুটবলের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। নিজেদের অধিকার রক্ষায় তারা দ্রুতই কোর্ট অব অরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপিল করার প্রস্তুতি নিচ্ছে সেনেগাল। 

সেনেগাল ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুলায়ে সেইদু সো দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, ‘আমরা পিছু হটবো না। আইন আমাদের পক্ষেই আছে।’ একই সঙ্গে তিনি এই সিদ্ধান্তকে আফ্রিকার জন্য লজ্জাজনক বলেও তীব্র সমালোচনা করেন। 
 
ফাইনাল ম্যাচের নাটকীয়তা চরমে ওঠে অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে। সেই সময় মরক্কো একটি পেনাল্টি পায়, যা ঘিরেই শুরু হয় বিতর্ক। সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছাড়লে ম্যাচে দীর্ঘ বিরতি পড়ে। পরে খেলা আবার শুরু হলে মরক্কো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়; তার শট রুখে দেন সেনেগালের গোলরক্ষক। এরপর অতিরিক্ত সময়ে গোল করে এগিয়ে যায় সেনেগাল। তবে ম্যাচের পর থেকেই চলতে থাকে উত্তেজনা ও বিতর্ক। 
 
ঘটনার পর সেনেগালের ফুটবলারদের প্রতিক্রিয়াও ছিল বেশ তীব্র। দলের অন্যতম তারকা সাদিও মানে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘বিশ্ব জানে প্রকৃত চ্যাম্পিয়ন কারা।’ দলের অন্য খেলোয়াড়রাও বিভিন্ন পোস্টে অসন্তোষ প্রকাশ করেন। 

অন্যদিকে, মরক্কো ফুটবল ফেডারেশন ক্যাফের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, প্রতিযোগিতায় নিয়মকানুনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করাই ছিল তাদের লক্ষ্য। একই সঙ্গে তারা টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলকে অভিনন্দন জানিয়েছে। 
 
সব মিলিয়ে ফাইনালের ফল বদলে দেওয়ার এই সিদ্ধান্ত আফ্রিকান ফুটবলে বড় ধরনের বিতর্ক তৈরি করেছে। এখন দেখার বিষয়, সিএএসে আপিলের পর আলোচিত এই ঘটনার চূড়ান্ত পরিণতি কী দাঁড়ায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়