শিরোনাম
◈ সৌদিতে পুনরায় ড্রোন হামলা চালাচ্ছে ইরান ◈ জ্বালানি সাশ্রয়ে আজ থেকে মার্কেট-শপিংমলে আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত ◈ তেহরানের জ্বালানি মজুত কেন্দ্রে ইসরায়েলি হামলা ◈ যে কারণে শ্রম মন্ত্রণালয় থেকে সরানো হলো নুরকে ◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইনালে উঠার লড়াইয়ে ইংল্যান্ডের টস জয়, ব্যাটিংয়ে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। 

এর আগে সুপার এইটের খেলায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। দুই নম্বর গ্রুপে তিন ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে ইংলিশরা। 

টস হেরে ব্যাটিংয়ে ভারত

অন্যদিকে এক নম্বর গ্রুপে তিন ম্যাচের মধ্যে দুটোতে জিতেছে ভারত। তারা হেরেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ফলে গ্রুপ রানার্সআপ হয়েই সেমিফাইনালে উঠেছে স্বাগতিকরা।

ভারত একাদশ: অভিষেক শর্মা, স্যাঞ্জু স্যামসন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, অর্শদিপ সিং ও জাস্প্রিত বুমরাহ।

ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, আদিল রশিদ ও জোফরা আর্চার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়