শিরোনাম
◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে! ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার ◈ আকাশে আগুনের গোলা, উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান যেভাবে বিধ্বস্ত হয়, নিহত ৮ ◈ নিষেধাজ্ঞা উড়িয়ে মদ নিয়ে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক! ‘নিনজা টেকনিকে’ অবাক দুনিয়া

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৩ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ

স্পোর্টস ডেস্ক : টুর্না‌মে‌ন্টের প্রথম লে‌গে ক্লাব ব্রুজের বিপক্ষে প্রত‌্যা‌শিত জয় মেলেনি। এবার ঘরের মাঠেও পরীক্ষার মুখে পড়ল আতলেতিকো মাদ্রিদ। দলকে বাঁচাতে জ্বলে উঠলেন আলেকসান্দার সরলথ। তার দুর্দান্ত হ্যাটট্রিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেল দিয়েগো সিমেওনের দল, উঠল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয়।

প্লে-অফের ফিরতি লেগে মঙ্গলবার রাতে ৪-১ ব্যবধানে জিতে ৭-৪ গোলের অগ্রগামিতায় পরের ধাপে উঠল আতলেতিকো। প্রথম লেগ ৩-৩ গোলে ড্র হয়েছিল।

সরলথের দুর্দান্ত গোলে ম্যাচের শুরুটা দারুণ হয় আতলেতিকোর। ২৩তম মিনিটে গোলরক্ষক ইয়ান ওবলাকের লম্বা শট ধরে, প্রতিপক্ষের একজনের চ্যালেঞ্জ সামলে ডি-বক্সে ঢুকে, আচমকা শটে তার দুই পায়ের ফাঁক দিয়েই বল লক্ষ্যে পাঠান নরওয়ের ফরোয়ার্ড। --- বি‌ডি‌নিউজ

প্রথমার্ধে সমানতালে লড়াই করা ক্লাব ব্রুজ ১৩ মিনিট পর গোলটি শোধ করে দেয়। কাছ থেকে হেডে গোলটি করেন একুয়েডরের ডিফেন্ডার হোয়েল ওর্দোনেস।

দ্বিতীয়ার্ধেই শুরুতে ফের এগিয়ে যায় স্বাগতিকরা। প্রতিপক্ষ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে, ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোলটি করেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড কার্দোসো।

এরপর, ৭৬তম মিনিটে প্রতিপক্ষের গায়ে লেগে আসা বল ছয় গজ বক্সের বাইরে ফাঁকায় পেয়ে অনায়াসে ব্যবধান বাড়ান সরলথ। আর ৮৭তম মিনিটে কাছ থেকে ভলিতে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি শেষ ষোলোর টিকেটও নিশ্চিত করেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড। এবারের চ্যাম্পিয়ন্স লিগে তার গোল হলো পাঁচটি, সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫টি। এর ১০টিই করলেন এই বছরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়