শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:২৪ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সন্ধ্যায় ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত ও দ.আফ্রিকা 

স্পোর্টস ডেস্ক : শ‌নিবার টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পের সুপার এইট শুরু হ‌য়ে‌ছে বৃ‌ষ্টি বাগড়ার মধ‌্য দি‌য়ে। যে কারণে কলম্বোয় পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যেকার ম্যাচটি মাঠে গড়ায়নি। রোববার (২২ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন।

তবে এদিন হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে গত আসরের দুই ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা ও ভারতও। দুই দলই অপরাজিত থাকায় ম্যাচটা জমজমাট হবে তাতে কোন সংশয় নেই।

আহমেদাবাদে ম্যাচটা মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে সাতটায়। খেলা দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।  

ম্যাচের আগে আলোচনায় রয়েছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। কারণ, র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা এই বাঁহাতি এখন পর্যন্ত টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন।

অসুস্থতার কারণে একটি ম্যাচ খেলতেও পারেননি।

তবে অধিনায়ক সূর্যকুমার যাদব আস্থা রেখেছেন অফ-ফর্মে থাকা এই ওপেনারের ওপর। তার ভাষ্য, ‘অভিষেকের ফর্ম নিয়ে যারা চিন্তিত, আমি বরং তাদের নিয়েই চিন্তিত। এটি দলীয় খেলা, এমনটা হতেই পারে। দল চায় সে নিজের স্বভাবসুলভ খেলাটা খেলুক।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে ওঠা ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকলেও তাদের ব্যাটিং বিভাগ পুরোপুরি জ্বলে ওঠেনি। ম্যাচের ফল নির্ধারণে আবারও স্পিন বড় ভূমিকা রাখতে পারে। যার প্রভাবক হতে পারেন ভারতের হয়ে টি-টোয়েন্টির শীর্ষ বোলার বরুণ চক্রবর্তী। এখন পর্যন্ত চার ম্যাচে নিয়েছেন ৯ উইকেট।

এইডেন মারক্রামের নেতৃত্বে থাকা প্রোটিয়ারা অবশ্য বেশ ভারসাম্যপূর্ণ ও আত্মবিশ্বাসী। কেশব মহারাজের নেতৃত্বে তাদের স্পিন আক্রমণ গ্রিপ পাওয়া উইকেটে কার্যকর প্রমাণিত হয়েছে। পাশাপাশি ব্যাটিং ইউনিটও সাড়া দিচ্ছে পরিস্থিতি অনুযায়ী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়