শিরোনাম
◈ স্প্যানিশ ঝড় সামলে বিশ্বকাপে রূপকথার সূচনা কেপ ভার্দের ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩৯ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় ক্রিকেটার রাহুল চাহার বিবাহ বিচ্ছেদের ঘোষণা দি‌লেন

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকে‌টের লেগ স্পিনার রাহুল চাহার শুক্রবার তার স্ত্রী ঈশানি জোহারের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘোষণা এসেছে তাদের চতুর্থ বিবাহবার্ষিকীর কয়েকদিন আগে। এর আগে ২০২২ সালের ৯ মার্চ গোয়ায় মাত্র ২২ বছর বয়সে ঈশানিকে বিয়ে করেছিলেন রাহুল।

ভারতের হয়ে সবশেষ ২০২১ সালে খেলা এই স্পিনার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানান, গত ১৫ মাস তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল।

বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় আদালতে দীর্ঘ সময় কাটাতে হয়েছে এবং এ অভিজ্ঞতা তাকে এমন জীবনপাঠ শিখিয়েছে, যা তিনি কখনও কল্পনাও করেননি।

তিনি লেখেন, ‘খুব অল্প বয়সে আমি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, যখন নিজেকে, নিজের মূল্য কিংবা আমি কেমন জীবন গড়তে চাই—সেগুলো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। এরপর এমন অনেক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, যা কল্পনাও করিনি। গত পনেরো মাস আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়ে ধৈর্য, সহনশীলতা ও সত্য থেকে শক্তি পাওয়ার শিক্ষা নিয়েছি।

তিনি আরও বলেন, ‘আজ আমার জীবনের সেই অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ হলো। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিষয়টি নিষ্পত্তি হয়েছে—যার জন্য আমাকে অনেক মূল্য দিতে হয়েছে। তবে আমি এই অধ্যায়টি শেষ করছি রাগ বা অনুতাপ নিয়ে নয়, বরং স্পষ্ট উপলব্ধি নিয়ে। কিছু সম্পর্ক চিরস্থায়ী হওয়ার জন্য নয়; তারা আমাদের জাগিয়ে তোলে, শিক্ষা দেয় এবং বদলে দেয়।

ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটে সাতবার প্রতিনিধিত্ব করা রাহুলকে আগামী মাসে আইপিএলে খেলতে দেখা যাবে। গত বছর আইপিএল ২০২৬ নিলামে তাকে ৫.২ কোটি রুপিতে দলে নেয় চেন্নাই সুপার কিংস।

গত মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেন তিনি, যেখানে কোনো উইকেট পাননি। এখন পর্যন্ত আইপিএল ক্যারিয়ারে ৭৯ ম্যাচে ৭৫ উইকেট নিয়েছেন রাহুল। এছাড়া ২০১৯ ও ২০২০ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের শিরোপাজয়ী দলে ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়