শিরোনাম
◈ স্প্যানিশ ঝড় সামলে বিশ্বকাপে রূপকথার সূচনা কেপ ভার্দের ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩৭ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কী কার‌ণে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ভরাডুবি? জানালেন রি‌কি পন্টিং

স্পোর্টস ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হতাশাজনক পারফরম্যান্স নিয়ে কড়া মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তার মতে, বাজে ফর্ম ও ধারাবাহিক চোট-আঘাতই দলের ভরাডুবির মূল কারণ।

জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারের পর ওমানের বিপক্ষে শেষ ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া। আইসিসি রিভিউতে পন্টিং বলেন, 'এটা খুবই খারাপ একটি প্রচারণা। চোট ছিল, কিন্তু জিম্বাবুয়ের কাছে যেভাবে হারল, ওই ম্যাচটাই তাদের বিশ্বকাপ কেড়ে নিয়েছে। 

তার মতে, কাগজে-কলমে দলটি শক্তিশালী হলেও বড় আসরে আগের মতো আত্মবিশ্বাস ও আধিপত্য দেখা যায়নি। দলের ব্যর্থতার পেছনে চোটও বড় ভূমিকা রেখেছে। প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড চোটের কারণে দলে ছিলেন না।

আগেই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন মিচেল স্টার্ক। ফলে বোলিং আক্রমণে ধার কমে যায় স্পষ্টভাবেই।

এ ছাড়া হ্যামস্ট্রিং সমস্যায় টুর্নামেন্টের শুরুতে পুরোপুরি ফিট ছিলেন না টিম ডেভিড। ব্যাটিংয়ে ক্যামেরুন গ্রিন ও তরুণ কোপার ক্যানোলির পারফরম্যান্সও প্রত্যাশা পূরণ করতে পারেনি।

পন্টিং ইঙ্গিত দিয়েছেন, অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল হয়তো শেষবারের মতো কোনো বৈশ্বিক টুর্নামেন্ট খেলেছেন। তিনি বলেন,'আমার মনে হয় না ম্যাক্সওয়েল তখন থাকবে। তার ক্যারিয়ার শেষের দিকে। অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার কথা জানিয়েছেন পন্টিং।

যদিও ২০২৮ অলিম্পিক ও পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বড় রদবদলের ডাক দেননি পন্টিং, তবে তিনি মনে করেন বড় মঞ্চে অভিজ্ঞ ক্রিকেটারদের ম্যাচ জেতানোর ক্ষমতা ফিরিয়ে আনতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়