শিরোনাম
◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২৬ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রকে করা বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ ঘিরে আবার উত্তাল বিশ্বফুটবল। এই পরিস্থিতিতে ফিফা জানিয়েছে, ফুটবল মাঠে বর্ণবিদ্বেষী মন্তব্য কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না। তাই নতুন আইন করার পরিকল্পনা করছে তারা।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বেনফিকার উইঙ্গার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি রিয়াল মাদ্রিদের ফুটবলার ভিনিসিয়ুসের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে ‘স্কাই স্পোর্টস নিউজ’ জানিয়েছে, ফিফা নতুন পরিকল্পনা করছে। তারা একটি আইন করতে চায়। সেটাকে ‘প্রেসতিয়ান্নি আইন’ বলে উল্লেখ করা হয়েছে। 

অভিযোগ, ভিনিসিয়ুসের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করার সময় জার্সি টেনে মুখ ঢেকে ফেলেছিলেন প্রেসতিয়ান্নি। ফুটবল মাঠে একে অপরের সঙ্গে কথা বলার সময় হাত দিয়ে মুখ ঢাকার অভ্যাস ফুটবলারদের রয়েছে। তারা ঠিক কী বলছেন, সেটা যাতে ক্যামেরায় ধরা না পড়ে তার জন্যই এই কাজ করেন ফুটবলারেরা। কিন্তু তার পরেও যাতে বর্ণবিদ্বেষী মন্তব্য করলে শাস্তি দেওয়া যায়, সেই জন্য এই নতুন আইন নিয়ে আসার ভাবনা চলছে। 

বিষয়টি ফিফার ‘প্লেয়ার্স ভয়েস কমিটি’ আলোচনা করবে। ফুটবলে নিয়ম বদলের ক্ষেত্রে বা নতুন নিয়ম আনার ক্ষেত্রে এই কমিটি ফিফাকে পরামর্শ দেয়। সেখানে এই বিষয়ে আলোচনা হবে যে মুখ ঢেকে প্রতিপক্ষ ফুটবলারকে বর্ণবিদ্বেষী মন্তব্য করলে বা অশালীন কথা বললে তাকে অপরাধ হিসাবে গণ্য করা হবে কি না।

ইতোমধ্যেই ভিনিসিয়ুস-বিতর্কে উয়েফার কাছে একাধিক তথ্যপ্রমাণ জমা দিয়েছে রিয়াল মাদ্রিদ। যা ঘটেছে তার নিন্দা করেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, 'ভিনিসিয়ুসকে বর্ণবিদ্বেষী মন্তব্য করার ঘটনায় আমি দুঃখিত। আমাদের খেলা ও সমাজে বর্ণবিদ্বেষের স্থান নেই। আমাদের কড়া পদক্ষেপ নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়