শিরোনাম
◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌নেইমার বিশ্বকাপ খেলেই অবসর নিতে চান 

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা ও পিএসজির সাবেক এই স্ট্রাইকার ২০২৫ সালের জানুয়ারিতে সৌদি ক্লাব আল-হিলাল ছেড়ে তার শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন। ইনজুরিপ্রবণ প্রথম মৌসুম কাটানোর পর তিনি ২০২৬ সালের শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন। কিন্তু গত ডিসেম্বরে হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় জানুয়ারিতে ব্রাজিলিয়ান মৌসুমের শুরুতে তিনি মাঠে নামতে পারেননি।

ব্রাজিলিয়ান অনলাইন চ্যানেল 'কাজে'-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তারকা ফরোয়ার্ড বলেন, 'এখন থেকে সামনে কী হবে আমি জানি না, আগামী বছর নিয়েও আমার কোনো ধারণা নেই। এমনও হতে পারে ডিসেম্বর এলে আমি অবসরের সিদ্ধান্ত নেব। আমি এখন প্রতিটি বছর ধরে ধরে এগোচ্ছি। -- ডেই‌লিস্টার

গত ১৬ ফেব্রুয়ারি নিজের ৩৪তম জন্মদিনের ১১ দিন পর সাও পাওলো চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে ফেরেন নেইমার। নিজের শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, 'অবশ্যই আমি চাইছিলাম সেরা ফর্মে থেকে দলে ফিরতে এবং দলকে সাহায্য করতে। তবে নিজেকে কিছুটা সামলে রেখেছিলাম যাতে শতভাগ ফিট হয়েই মাঠে নামতে পারি।

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার। ৭৯টি গোল করে তিনি কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন। তবে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর থেকে তাকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি।

গত মে মাসে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে কার্লো আনচেলত্তি এখনও নেইমারকে দলে ডাকেননি।

নেইমার যোগ করেন, 'এই বছরটি শুধু সান্তোসের জন্য নয়, ব্রাজিল জাতীয় দলের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এটি বিশ্বকাপের বছর, তাই আমার জন্য এটি বড় একটি চ্যালেঞ্জ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়