শিরোনাম
◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ◈ বিশ্বকা‌পে মারা‌দোনা‌কে নি‌য়ে এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প! ◈ চার দিন শূন্যরেখায় আটকে থাকার পর ১২ জনকে ফেরত নিল ভারত ◈ ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় যে নতুন নির্দেশনা দিয়েছে আইভ্যাক ◈ সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বাতিল হচ্ছে! ◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৯ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তা‌নের ক্রিকেটার ইমাদ ওয়া‌সিম দ্বিতীয় বিয়ে করতেই বিস্ফোরক প্রথম স্ত্রী, চাইলেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ

স্পোর্টস ডেস্ক : প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে রয়েছে তিন সন্তান। কনিষ্ঠতম সন্তান জন্মের পাঁচ মাস পরেই প্রথম স্ত্রীকে ডিভোর্স। বিবাহবিচ্ছেদের মাসদুয়েকের মধ্যেই দ্বিতীয় নিকাহ। প্রাক্তন পাক স্পিনার ইমাদ ওয়াসিমের  বিরুদ্ধে এসব অভিযোগ ছিলই। এবার ইমাদের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ আনলেন তাঁর প্রথম স্ত্রী সানিয়া আশফাক। তারকা ক্রিকেটারকে সাফ ‘খুনি’ তকমা দিয়ে দিলেন তিনি।

দিনকয়েক আগে দ্বিতীয় নিকাহ সেরেছেন ইমাদ। তারপরেই ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করেছেন সানিয়া। ভিডিও বার্তায় বলেন, “২০২৩ সালের ডিসেম্বরে আমার গর্ভপাত হয়। ইমাদ জোর করে আমার গর্ভের সন্তানকে খুন করেছে। ও একজন খুনি, আমার কাছে তার প্রমাণস্বরূপ ভিডিও রয়েছে। ইমাদ দিনের পর দিন আমাকে ঠকিয়েছে।” সানিয়ার কথায়, জোর করে গর্ভপাতের পর তিনি প্রতিবাদ করতে চেয়েছিলেন। কিন্তু তখনও ইমাদ জোর করে তাঁকে চুপ করিয়ে দিয়েছিলেন। -- সংবাদপ্রতি‌দিন

ভিডিওতে সানিয়া আরও বলেছেন, “এখন অনেক সাহস সংগ্রহ করে এই ভিডিও বানাচ্ছি। কারণ আমার তিন সন্তানের জন্য সুবিচার চাই।” তিন সন্তানের মা সানিয়ার আবেদন, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি যেন ইমাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। সানিয়া বলছেন, “আমি প্রতিশোধ চাই না। স্রেফ সম্মানটুকু চাই।” আসন্ন পিএসএলে ইমাদকে ২.২ কোটি পাকিস্তানি টাকায় কিনেছে ইসলামাবাদ ইউনাইটেড। সেই দলকে বয়কট করার ডাকও দিয়েছেন সানিয়া। তবে কোনও তরফ থেকেই ইতিবাচক সাড়া পাননি এখনও পর্যন্ত।

ইমাদের দ্বিতীয় নিকাহর ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে তুলোধোনা করেছিলেন সানিয়া। প্রসঙ্গত, গত বছর জুলাই মাস নাগাদ জানা যায়, সুন্দরী ইনফ্লুয়েন্সারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন পাক তারকা। তৃতীয় সন্তান কোলে আসার পরেই পরকীয়ায় জড়ান ইমাদ। শোনা যায়, ডিভোর্সের আগে থেকেই সুন্দরী ইনফ্লুয়েন্সার নাইলা রাজার সঙ্গে থাকতেন ইমাদ। 

তারপর একপ্রকার জোর করেই পাক স্পিনার বিবাহবিচ্ছেদ দাবি করেন বলেই খবর। বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার মাসদুয়েকের মধ্যেই ফের বিয়ে সেরেছেন ইমাদ। স্পষ্ট বলেছেন, সানিয়ার সঙ্গে প্রথম বিয়েটা তাঁর জীবনের অত্যন্ত যন্ত্রণার অধ্যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়