শিরোনাম
◈ প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেনি মন্ত্রিপরিষদ জানালেন শিক্ষামন্ত্রী ◈ হাসপাতাল বন্ধ, তবে বন্ধ হচ্ছে না আদ-দ্বীন মেডিকেল কলেজ, বিকল্প হাসপাতালে প্রশিক্ষণের ব্যবস্থা ◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার ◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের ◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৪৪ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল ভারতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ায়; টাইগারদের টুর্নামেন্ট থেকেই বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব ও বর্তমান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বাধীন বোর্ড।

বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে চরম বিপদে পড়তে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

২০২৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। এই দুটি বৈশ্বিক টুর্নামেন্ট অস্ট্রেলিয়ায় সরিয়ে নেওয়ার কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমন প্রতিবেদন করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার কারণে বাংলাদেশের ভারতে না যাওয়া ও পাকিস্তান সরকার থেকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণার পরিপ্রেক্ষিতে যে টানাপোড়েন তৈরি হয়েছে, ভবিষ্যতে এমন কিছু এড়াতে বিকল্প ভেন্যুর কথা ভাবছে নিয়ন্ত্রক সংস্থাটি।

সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনার ফলে ক্রিকেট প্রশাসকদের মধ্যে বিস্তৃত বিকল্প পরিকল্পনার আলোচনা শুরু হয়েছে। পরিকল্পনার সঙ্গে অবগত দুটি সূত্রের মতে, ভবিষ্যতে বৈশ্বিক আসরে এ ধরনের বিভ্রাট এড়াতে বিকল্প ভেন্যু খোঁজা হতে পারে। 

ক্রিকেটের আর্থিক শক্তির কেন্দ্র হিসেবে ভারত সম্প্রতি অধিকাংশ বড় টুর্নামেন্টের আয়োজক স্বত্ব পেয়েছে, কিন্তু আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে জটিল সম্পর্কের কারণে সেই স্বত্ব পুনর্বিবেচনার কারণ হয়ে উঠতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়