শিরোনাম
◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার ◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক  স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের ◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১৯ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাবিবুল বাশার বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ২ বছরের চুক্তিতে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। এরপর গেল দুই বছর ধরে দায়িত্ব সামলেছেন। তবে আর এই পদে থাকতে আগ্রহী নন লিপু। চলতি মাসের ৫ তারিখ বিসিবিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন না করার কথা জানিয়ে দিয়েছেন লিপু।

চুক্তি অনুযায়ী, প্রধান নির্বাচক হিসেবে তার মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। বিসিবি অবশ্য চাচ্ছিল তাকে আরও লম্বা সময়ের জন্য। তবে পারিবারিক কারণে লিপু দীর্ঘ চুক্তিতে আগ্রহী নন। যে কারণে প্রধান নির্বাচকের পদ শূন্য হতে যাচ্ছে খুব দ্রুতই। 

এরই মধ্যে খবর, সাবেক নির্বাচক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে প্রস্তাব দিয়েছে বিসিবি। মূলত ক্রিকেট অপারেশন্স থেকেই এমনটা জানানো হয়েছে বাশারকে। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

যদিও বাশার এখনই প্রস্তাব গ্রহণ করছেন না বলে জানা গেছে। আরো কিছু দিন সময় চেয়েছেন। তবে আগ্রহী রয়েছেন প্রধান নির্বাচক হতে। সেক্ষেত্রে বলা যাচ্ছে বিসিবির পরবর্তী প্রধান নির্বাচক হতে যাচ্ছেন বাশার। উৎস: ঢাকা পোষ্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়