শিরোনাম
◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:২৮ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আজ রা‌তে ভারত-পা‌কিস্তান ম‌্যাচ বৃ‌ষ্টি‌তে ভে‌সে যাক, আল্লাহর কা‌ছে প্রার্থনা পাকিস্তানের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আলির 

স্পোর্টস ডেস্ক : পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সি আলি সে দে‌শের টিভি চ্যানেল ‘এ-স্পোর্টস’-এ আলাপকালে বলেন, আমার প্রার্থনা, আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেন।’ ম্যাচটি পূর্ণ ওভারের হোক কি না—এমন প্রশ্নে তার সোজাসাপ্টা উত্তর, ‘আমি বৃষ্টি চাই।

এদিকে কলম্বোর আবহাওয়া বার্তাও ক্রিকেটপ্রেমীদের জন্য খুব একটা সুখকর নয়। শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে ম্যাচ চলাকালীন টানা বৃষ্টি হতে পারে। 'অ্যাকুওয়েদার'-এর পূর্বাভাস বলছে, দিনভর বৃষ্টির সম্ভাবনা ৭০ থেকে ৮০ শতাংশ। তবে রাতে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও দফায় দফায় বাগড়া দেওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে।

বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড নাজুক। ওয়ানডে বিশ্বকাপে কখনোই তারা ভারতকে হারাতে পারনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে আট ম্যাচের মধ্যে ভারতের কাছে সাতবারই হারতে  হয়েছে পাকিস্তানকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঁকি দিচ্ছে বাসিত কি তবে হারের ভয়ে এমনটা চাইছেন? বাসিত অবশ্য সেটা উড়িয়ে দিয়ে বলছেন তিনি চান দুই দলই যেন একটা করে পয়েন্ট পায়। 

সহজ গ্রুপে পড়ায় দুই দলেরই পরের রাউন্ডে যাওয়া নিয়ে তেমন শঙ্কা নেই। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জিতে সেই পথে এগিয়ে আছে। ম্যাচ শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়