শিরোনাম
◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ওমান‌কে ৯৬ রা‌নে হারা‌লো আয়ারল‌্যান্ড  

স্পোর্টস ডেস্ক:  চলমান টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে নি‌জে‌দের একদমই মে‌লে ধর‌তে পা‌রে‌নি ওমান। এ‌কের পর এক ম‌্যাচ হে‌রেই চ‌লে‌ছে। কলম্বোতে বি' গ্রুপের ম্যাচে ৯৬ রানের বিশাল ব্যবধানে ওমা‌নের বিরু‌দ্ধে  জিতেছে আয়ারল্যান্ড। আগে ব্যাট করে ৫ উইকেটে ২৩৫ রান করে আইরিশরা। ৫১ বলে ৯৬ রানের ইনিংস খেলেন টাকার।

জবাবে ১৩৯ রানে গুটিয়ে যায় ওমানের ইনিংস। বাঁহাতি পেসার জশ লিটল ১৮ রানে নেন ৩ উইকেট। অথচ টস হেরে ফিল্ডিং করতে নেমে ৪৫ রানে আয়ারল্যান্ডের ৩ ও ৬৪ রানে ফেলে দিয়েছিল ৪ উইকেট। তেমন অবস্থা থেকে দলকে চূড়ায় নেওয়ার কারিগর টাকার। তার সঙ্গে মিলে ৩০ বলে ৫৬ রানের ইনিংস খেলেন গ্যারেথ ডেলানি। মাত্র ৯ বলে ৩৫ রান করেন জর্জ ডকরেল, যাতে ছিল ৫টি ছক্কা।

সর্বোচ্চ রান করা টাকার ৫১ বলের ইনিংসে মেরেছেন ১০টি চার ও ৫টি ছক্কা। ২৩৫ রান করার পরই আসলে ম্যাচ কার্যত শেষ হয়ে যায়। ওমান স্রেফ হারের ব্যবধানই কমিয়ে গেছে। তাতে ২৯ বলে ৫০ রান করে কিছুটা বিনোদন দেন আমির কালিম, হাম্মাদ মির্জা করেন ৩৭ বলে ৪৬। বাকি কেউই ১০ রান পেরোতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়