শিরোনাম
◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন?

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৮ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাহানারা খু‌শি নন বিসিবির তদন্ত প্রতিবেদনে, স্বচ্ছতার দাবি

স্পোর্টস ডেস্ক : যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন এসেছে বিসিবির হাতে। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। এমনটাই জানিয়েছে জাহানারার নিযুক্ত আইনি পরামর্শক প্রতিষ্ঠান মাহবুব অ্যান্ড কোম্পানি।

জাহানারার আইনজীবীর দাবি, অভিযোগকারী হিসেবে তদন্তের ফলাফল জানার অধিকার থাকলেও তাদের ক্লায়েন্টকে বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। শুধু তাই নয়, তারা আরও অভিযোগ করেন, প্রতিবেদনের কোনো অনুলিপিও নাকি জাহানারাকে দেওয়া হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, যৌন হয়রানি, অসদাচরণ, প্রতিশোধমূলক আচরণ ও গোপনীয়তা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে এ ধরনের গোপনীয়তা হতাশাজনক। তদন্ত সম্পন্ন হওয়ায় জাহানারা আলম স্বস্তি বোধ করলেও এর স্বচ্ছতার অভাবে তিনি হতাশ।

গত ৪ ফেব্রুয়ারী বিসিবি জানায়, জাহানারা আলমের অভিযোগ তদন্তে গঠিত স্বাধীন কমিটির রিপোর্ট পেয়েছে। যেখানে চারটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়নি। বাকি দুটি অভিযোগে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

জাহানারার আইনজীবীর দাবি, ইমেইলের মাধ্যমে তদন্ত প্রতিবেদন চাওয়া হলে বিসিবি তাদের জানিয়েছে যে প্রতিবেদনটি বর্তমানে লিগ্যাল টিমের পর্যালোচনায় আছে। জাতীয় দলের সাবেক এ অধিনায়ককে প্রতিবেদন দেওয়া হবে কিনা সে সম্পর্কে কিছু জানায়নি দেশের ক্রিকেটের অভিবাবক সংস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়