শিরোনাম
◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪১ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক :আল-আওয়াল পার্কে শুক্রবার রাতে আল ইত্তিহাদের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে স্বাগতিক আল নাসর। শেষ দিকে পেনাল্টি পেয়ে দলকে এগিয়ে নেন সেনেগালের তারকা ফরোয়ার্ড সাদিও মানে। আর শেষ সময়ে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল।

জানুয়ারির দলবদলে প্রতিপক্ষ দলগুলো যেখানে শক্তি বাড়িয়েছে, সেখানে আল নাস্‌রের নিস্ক্রিয় থাকাটাই রোনালদোর অসন্তুষ্টির কারণ বলে সংবাদমাধ্যমের খবর। একই কারণে আগের ম্যাচেও খেলেননি তিনি। আল রিয়াদের বিপক্ষে গত সপ্তাহে ওই ম্যাচেও ১-০ ব্যবধানে জিতেছিল আল নাস্‌র।

রিয়াদ ম্যাচের মতো এদিনও স্কোয়াডেই ছিলেন না পর্তুগিজ তারকা। তাকে ছাড়াই অবশ্য আক্রমণে প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরায় আল নাস্‌র। গোলের জন্য তাদের ১৬ শটের পাঁচটি লক্ষ্যে ছিল।

অন্যদিকে, লিগে টানা তিন ম্যাচ অপরাজিত থাকার পর, আবার হারল আল ইত্তিহাদ। কারিম বেনজেমা আল হিলালে যোগ দেওয়ার পর, প্রথম মাঠে নেমে আক্রমণে একেবারেই সুবিধা করতে পারেনি তারা। গতবারের চ্যাম্পিয়নরা পুরো ম্যাচে কেবল পাঁচটি শট নিতে পারে, যার একটিই লক্ষ্যে ছিল।

লিগে এই নিয়ে টানা ছয় ম্যাচ জিতল আল নাস্‌র। লিগ টেবিলে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধানও ১ পয়েন্টে নামিয়ে আনল তারা।

২০ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল নাস্‌র। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। শিরোপা লড়াইয়ে আগেই অনেকটা পিছিয়ে পড়া আল ইত্তিহাদ ৩৪ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়