শিরোনাম
◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৯ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

১৫ ফেব্রুয়ারি দুপুর ২টায় ভারত–পাকিস্তান মু‌খোমু‌খি

স্পোর্টস ডেস্ক : টি–টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। পাক সরকার জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেললেও ভারত ম্যাচ তারা খেলবে না। যদিও ১৫ ফেব্রুয়ারি অন্য একটি ক্রিকেট প্রতিযোগিতায় মুখোমুখি হতে চলেছে দুই দল। সেই প্রতিযোগিতায় নামতে কোনও আপত্তি অবশ্য নেই পাকিস্তানের।

বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারত–পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। সেই ম্যাচ তারা খেলবে না বলে জানিয়েছে পাকিস্তান সরকার। সে দিনই থাইল্যান্ডে মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপ প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তানের খেলা রয়েছে। তাতে আপত্তি নেই পাকিস্তানের।

মহিলাদের ‘এ’ দলের খেলোয়াড়দের নাম জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে জানানো হয়েছে, ১৫ ফেব্রুয়ারি খেলতে নামবে তারা। বিবৃতিতে পাক বোর্ড বলেছে, ‘‌ভারত ‘এ’, সংযুক্ত আরব আমিরা‌ত ও নেপালের সঙ্গে একই গ্রুপে রয়েছে পাকিস্তান ‘এ’। ১৫ ফেব্রুয়ারি, দুপুর ২টো থেকে শুরু হবে ভারত–পাকিস্তান ম্যাচ।

ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইট জানিয়েছে, এখনও পর্যন্ত পাকিস্তান ‘এ’ দলের ক্রিকেটারদের কোনও নির্দেশ বোর্ড পাঠায়নি। ভবিষ্যতে নির্দেশ আসবে, তেমন সম্ভাবনাও প্রায় নেই। তারা নিজেদের মতো করে প্রস্তুতি সারছে।

রাইজিং স্টার্স এশিয়া কাপের আয়োজক আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তার প্রধান মহসিন নকভি, যিনি আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও প্রধান। অর্থাৎ, নকভির নেতৃত্বেই সেই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে খেলতে আপত্তি নেই পাকিস্তানের।

প্রসঙ্গত, গত কয়েক মাসে ছোটদের ক্রিকেটে চারবার মুখোমুখি হয়েছে ভারত–পাকিস্তান। 

রাইজিং স্টার্স এশিয়া কাপে একবার, অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে দু’বার ও অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে একবার। চার বারই দুই দলের ক্রিকেটাররা হাত মেলাননি। কিন্তু খেলেছেন। এছাড়া বড়দের এশিয়া কাপে ভারত তিনবার খেলেছে পাকিস্তানের সঙ্গে। তিনবারই জিতেছিল ভারত।

একবারও সূর্যরা হাত মেলাননি সলমন আলি আঘাদের সঙ্গে। আবার এটা ঘটনা, যে সময় ভারত–ম্যাচ বয়কটের কথা ঘোষণা করেছে, তখন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ চলছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়