শিরোনাম
◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ১২:৩৯ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অ‌স্ট্রেলিয়ার বিগ ব‌্যাশ দল হোবার্ট হারিকেন্স কোচ রিশাদ হো‌সে‌নের প্রশংসায় পঞ্চমুখ 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে অসাধারণ পারফরম্যান্স করার পর হোবার্ট হারিকেন্স কোচ জেফ ভনের প্রশংসা কুড়িয়েছেন।

২৩ বছর বয়সী এই ক্রিকেটার স্পিনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন, ১১ ম্যাচে ১৫টি উইকেট নিয়েছেন, এবং তার দল হারিকেন্সও ভালো একটা মৌসুম কাটিয়েছে। --- ডেই‌লি ক্রিকেট

রিশাদের অস্ট্রেলিয়ান কন্ডিশনে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতাকে তার সাফল্যের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন দলটির কোচ ভন।

তিনি বলেন, 'সে অস্ট্রেলিয়ার উইকেটে বোলিং করাটা খুব দ্রুত শিখেছে। এখানে উইকেট বেশি বাউন্সি এবং তার (রিশাদের) ঘরের মাঠের তুলনায় বেশি স্পিন হয় না, কিন্তু সে দারুণভাবে খেলেছে।

রিশাদকে প্রায়ই আক্রমণাত্মক বিকল্প হিসেবে ব্যবহার করা হয়েছিল, এবং তিনি স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে।, মোহাম্মদ রিজওয়ান, মোয়সেস হেনরিকস সহ অনেক অভিজ্ঞ ব্যাটসম্যানের উইকেট নিয়েছেন।

হোবার্ট হারিকেন্স কোচ এই লেগ স্পিনারকে প্রশংসায় ভাসিয়ে আরও যোগ করেন, 'রিশাদের বল হাতে অসাধারণ দক্ষতা স্পষ্ট, তার বলের ওপর দারুণ নিয়ন্ত্রণ আছে, বৈচিত্র্যের কারণে তাকে বুঝতে পারা কঠিন, আর গতির পরিবর্তনে সে বেশ সাহসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়