শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সেলিব্রেটি পাড়ায়’ বিরাট-আনুষ্কার সম্পত্তি: স্ট্যাম্প ফি ২.২৭ কোটি, প্লটের দাম কত?

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি। তবে ওয়ানডেতে নিয়মিত এই ডান হাতি ব্যাটার। ক্রিকেটের পাশাপাশি বিনিয়োগে মনোযোগ বাড়িয়েছেন তিনি। এবার স্ত্রী আনুষ্কা শর্মাকে সঙ্গে নিয়ে সেলিব্রেটি পাড়ায় বিশাল দুটি প্লট কিনেছেন কোহলি।

এতে মুম্বাই সংলগ্ন উপকূলীয় শহর আলিবাগ আরও জমকালো হয়েছে। দুটি সংলগ্ন প্লট নিয়ে গঠিত এই জমির মোট আয়তন ৫.১৯ একরেরও বেশি। মহারাষ্ট্রের রায়গড় জেলার জিরাড গ্রামে অবস্থিত, এই প্লটগুলির মোট মূল্য আনুমানিক ৩৭.৮৬ কোটি টাকা। 

জানা গেছে, প্লটগুলি কেনার জন্য শুধুমাত্র স্ট্যাম্প ডিউটি​বাবদ ২.২৭ কোটি টাকা দিয়েছিলেন কোহলি-আনুষ্কা। তারা ইতোমধ্যে আলিবাগে একটি বিলাসবহুল হলিডে হোমের মালিক হয়েছেন। গত ১৩ জানুয়ারিতে প্লটটি রেজিস্ট্রি করা হয়েছে। 

লাইভ মিন্টের এক প্রতিবেদন অনুসারে, আলিবাগের জিরাড গ্রামে অবস্থিত জমিটি সামিরা ল্যান্ড অ্যাসেটস প্রাইভেট লিমিটেডের পরিচালক সোনালি অমিত রাজপুতের কাছ থেকে কেনা হয়। 

ডেটা অ্যানালিটিক্স ফার্ম সিআরই ম্যাট্রিক্স নিশ্চিত করেছে যে, দুটি সংলগ্ন জমির চুক্তিটি ১৩ জানুয়ারি রেজিস্ট্রি হয়েছিল। কোহলির ভাই এই কাজ সম্পন্ন করেছেন। প্রায় ২.২৭ কোটি টাকার স্ট্যাম্প শুল্ক দেওয়া হয়েছে।

রিপোর্ট অনুসারে, কোহলির ভাই বিকাশ কোহলি তার হয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। গত বছরের শেষের দিকে কোহলি তার বড় ভাই বিকাশকে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি (জিপিএ) হস্তান্তর করার পর চুক্তিটি চূড়ান্ত হয়। গুরুগ্রামের ডিএলএফ ফেজ-১-এ বিরাটের একটি বিলাসবহুল বাড়িও রয়েছে যার দাম প্রায় ৮০ কোটি টাকা।

২০২২ সালে, কোহলি এবং আনুষ্কা দুটি পৃথক চুক্তিতে রিয়েল এস্টেট ডেভেলপার সামিরা হ্যাবিট্যাটসের কাছ থেকে ১৯.২৪ কোটি টাকায় প্রায় আট একর জমি কিনেছিলেন। এই জমিতে তাদের বিলাসবহুল হলিডে হোম তৈরি করেছে।

গত কয়েক বছরে বেশ কয়েকজন হাই প্রোফাইল সেলিব্রিটি আলিবাগে বিনিয়োগ করেছেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও আছেন সেই তালিকায়। এ ছাড়া অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং, শাহরুখ খানের মেয়ে সুহানা খানও আলিবাগে জমির পেছনে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়