শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ১০:১৬ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বি‌সি‌বির প‌রিচালক নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলতে প্রস্তুত ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক :  শর্তসাপেক্ষে খেলা বন্ধ রাখার ব্যাপারে নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বোর্ড পরিচালক এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার থেকে বিপিএলের ম্যাচ খেলতে প্রস্তুত ক্রিকেটাররা। 

এই বিষয়ে বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে কোয়াব। যেখানে বলা হয়েছে সামনের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব, ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে আসতে রাজি হয়েছেন তারা। ---- টি স্পোর্টস

বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আমরা ক্রিকেটাররা আলোচনা করে উপলব্ধি করতে পেরেছি, আমাদের নারী জাতীয় দল এখন এখন বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে নেপালে, ছেলেদের জাতীয় দলের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ছেলেদের অনূর্ধ্ব-১৯ দল দল এখন বিশ্বকাপে আছে- সব ধরনের খেলা বন্ধ করার প্রভাব এই দলগুলোর ওপর পড়তে পারে। বিপিএলকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমরা তাই আমাদের আগের সিদ্ধান্ত পুনঃর্বিবেচনা করেছি।

নতুন সিদ্ধান্তের কথাও জানানো হয় বিবৃতিতে। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। যেহেতু তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে যেহেতু বিসিবি সময় চেয়েছে, সেই সময়টুকু আমরা দিতে চাই। তবে আশা করব, সেই প্রক্রিয়া চলতে থাকবে।”

তবে এম নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার শর্ত জুড়ে দেওয়ার কথাও জানায় কোয়াব। 

বোর্ড পরিচালক এম নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক কথা বলেছেন, তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন বলে আমরা আশা করি। বিসিবিকে আমরা জানিয়ে দিয়েছি, তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে ও তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে আমরা শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত।

এর আগে কোয়াবের পক্ষ থেকে বলা হয়েছিল, এম নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত সব খেলা বন্ধ রাখবেন তারা। যে কারণে বিপিএলের বৃহস্পতিবারের দুই ম্যাচ মাঠে গড়ায়নি। এখন শর্ত দিয়ে শুক্রবার থেকে বিপিএলে ফেরার সিদ্ধান্ত জানালেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়