শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৬:০৭ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সৌদি ক্লাবের বছ‌রে ২০ হাজার কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মেসি

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ দেখার আশায় ছিলেন অনেক ফুটবলপ্রেমী। আর্জেন্টাইন মহাতারকা মেসি পিএসজি ছাড়ার পর সে আশার পালে হাওয়া লাগে। চোখধাঁধানো মোটা অঙ্কের অর্থ নিয়ে প্রস্তুত ছিল মধ্য প্রাচ্যের দেশটির ক্লাবগুলোও। তবে চিরপ্রতিদ্বন্দ্বীর পথের পথিক না হয়ে ‘এলএম টেন’ মেজর লিগ সকারকে বেছে নেন। ---- টি স্পোর্টস

বিভিন্ন সময় মেসিকে দেওয়া সৌদি ক্লাবগুলোর মোটা অঙ্কের প্রস্তাবের খবর চোখ কপালে তুলেছে সমর্থকদের। মরুর দেশটির ক্লাব আল হিলালও নাকি টাকার বস্তা নিয়ে আটবারের ব্যালন ডি’অর জয়ীর ‘হ্যা’ বলার অপেক্ষা ছিল। 

এবার আল-ইত্তিহাদ প্রেসিডেন্ট আনমার আল হাইলি প্রকাশ করেছেন, মেসি পিএসজি ছাড়ার পর তাকে বছরে ১৪০ কোটি  ইউরোর প্রস্তাব দেওয়া হয়। আর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ৩৮ বছর বয়সী ফুটবলার। 

প্রেসিডেন্ট আল হাইলির কাছে টাকা কোনো সমস্যাই ছিল না। মেসিকে পেতে সবকিছু করতেই যেন রাজী ছিলেন তিনি, ‘টাকা কোনো বাধা ছিল না। যদি মেসি আল-ইত্তিহাদে আসতে রাজি হতেন, আমি তাকে এমন একটি চুক্তি দিতাম, যেখানে তিনি চাইলে যেকোনো পরিমাণ এবং যেকোনো সময়কাল লিখতে পারতেন—এমনকি সেটা আজীবনও। আমি মেসিকে চাই কারণ তিনি ইতিহাসের সেরা ফুটবলার।’

আল-ইত্তিহাদের সবচেয়ে বড় তারকা এখন রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড করিম বেনজেমা। তবে হাইলি স্পষ্ট করলেন, মেসি এখনও তাদের পছন্দের শীর্ষে।

সৌদি ক্লাবের দেওয়া প্রস্তাব গ্রহণ করলে বাংলাদেশি মুদ্রায় বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা আয় করতে পারতেন মেসি। তবে মেসি ও তার পরিবার অন্য পথ বেছে নেন। আল হাইলি যোগ করেন, ‘তিনি তার পরিবারসহ মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আমি সেই সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই। তবে আল-ইত্তিহাদের দরজা তার জন্য সবসময় খোলা থাকবে।

ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়দের তালিকায় আছেন, তবে এমএলএসে তাঁর আয় সৌদি প্রস্তাবের তুলনায় অনেকটাই কম। সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের এমন সিদ্ধান্ত প্রমান করে ক্যারিয়ারের এই পর্যায়ে পরিবার ও নিজের পছন্দকে অর্থের চেয়ে বড় প্রাধান্য দিয়েছেন মেসি। 

মেসির হাত ধরেই নিয়মিত শিরোপার স্বাদ পেতে শুরু করেছে ইন্টার মায়ামি। পাশাপাশি পরিবার নিয়ে যুক্তরাষ্ট্র অধ্যায় দারুণ কাটানোর কথা মাঝেমধ্যেই বলছেন বার্সেলোনার সাবেক ফুটবলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়