শিরোনাম
◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ১১:০৬ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের ভেন্যু নিয়ে বিভ্রান্তি, বিসিবি ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা দিলো

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন। মোস্তাফিজুর রহমান খেললে নিরাপত্তাঝুঁকি বেশি থাকবে বলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিরাপত্তা বিভাগ চিঠি দিয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে তাঁর বক্তব্য যে আইসিসিকে পাঠানো চিঠির প্রেক্ষাপটে নয়, সেটা পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসির নিরাপত্তা বিভাগের পাঠানো এক চিঠিতে তিনটা পয়েন্টের কথা বলা হয়েছে। বাংলাদেশ দলে মোস্তাফিজকে অন্তর্ভুক্ত করা, বাংলাদেশের সমর্থকদের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করা ও জাতীয় নির্বাচনের ইস্যু—এই তিন কারণে ভারতে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলা ঝুঁকিপূর্ণ বলে আইসিসি উল্লেখ করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। কয়েক ঘণ্টা পর বিসিবি এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ক্রীড়া উপদেষ্টা যা বলেছেন, সেটার সঙ্গে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের চিঠির কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ যে চিঠি আইসিসিকে পাঠিয়েছে, ক্রীড়া উপদেষ্টার কথা সেই চিঠির উত্তর নয়। ভেন্যু পরিবর্তন নিয়ে এখনো আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিসিবি।

যেকোনো টুর্নামেন্ট শুরুর আগে আইসিসি অংশগ্রহণকারী দেশগুলোর ক্রিকেট বোর্ডের কাছে আয়োজক দেশের সার্বিক অবস্থা নিয়ে প্রতিবেদন পাঠায়। যার মধ্যে একটি হচ্ছে আয়োজক দেশের নিরাপত্তা ইস্যু। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কথার পর একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পরে উপপ্রেস সচিব আজাদ মজুমদার তাঁর পোস্টে সবকিছু বুঝিয়ে দিয়েছেন যে, উপরোক্ত তিনটি পয়েন্ট আইসিসির পাঠানো উত্তর নয়। আজাদ মজুমদার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে আইসিসির নিরাপত্তাসংক্রান্ত ইস্যু নিয়ে আন্তঃবিভাগীয় তদন্ত প্রতিবেদনে তিনটা পয়েন্ট উল্লেখ করেছেন। তবে ভারত থেকে বাংলাদেশ ম্যাচ সরানোর যে অনুরোধ, সেটার সঙ্গে তিন পয়েন্টের কোনো সম্পর্ক নেই।’

মোস্তাফিজকে আইপিএলে কলকাতা থেকে বাদ দেওয়ার ইস্যুতেই মূলত নিরাপত্তা ইস্যু জোরদার হয়েছে। এক ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দিতে পারছে না, বাংলাদেশ দলের বিশাল বহরকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে—এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটসহ অনেকেই। এরই মধ্যে ক্রিকবাজ খবর প্রকাশ করেছে, কলকাতা ও মুম্বাইয়ের পরিবর্তে বাংলাদেশের ম্যাচগুলো তিরুবনন্তপুরম ও চেন্নাইয়ে হতে পারে। আইসিসির কাছে বিসিবি নিরাপত্তা ইস্যুতে দুই দফা চিঠি পাঠিয়েছে। দ্বিতীয় চিঠির উত্তর এখনো আসেনি। বিসিবি সভাপতি ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানের কথা পরশু সিলেটে সাংবাদিকদের জানিয়েছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়