শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৭ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতেই অন্য ভেনুতে খেলতে বাংলা‌দেশ‌কে প্রস্তাব দে‌বে আইসিসি, ক্রিকবা‌জের প্রতি‌বেদন 

স্পোর্টস ডেস্ক : ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কায় ম্যাচগুলো সরিয়ে নেওয়ার দাবি তাদের। এ নিয়ে দুবার আইসিসিকে চিঠিও দিয়েছে বিসিবি। তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এর দাবি, আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কা নয়, বরং ভারতের অন্য ভেন্যুতে খেলার প্রস্তাব দিতে পারে।

ভারতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে আইসিসিতে চিঠি দিয়েছিল বিসিবি। তবে বিশ্বকাপ শুরু হতে খুব বেশি সময় নেই। তিন সপ্তাহের ব্যবধানে বিশ্বকাপের ভেন্যু এক দেশ থেকে সরিয়ে অন্য দেশে নিয়ে যাওয়া লজিস্টিক কারণে প্রায় অসম্ভব। যার কারণে কলকাতা ও মুম্বাই থেকে সরিয়ে বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের চিন্তা করছে আইসিসি।

জানা গেছে, তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেসিএ) সাথে যোগাযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে স্থানান্তরের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্বকাপের ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে চেন্নাই ও কেরালা। বৈশ্বিক এ টুর্নামেন্টের সেমিফাইনালও হওয়ার কথা রয়েছে চেন্নাইয়ে। অন্যদিকে টিএনসিএ বিসিসিআই ও আইসিসিকে জানিয়েছে, তাদের আটটি পিচ থাকায় বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে অসুবিধা হবে না।

সূচি অনুযায়ী, আগামী ৭, ৯ ও ১২ ফেব্রুয়ারী কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৭ ফেব্রুয়ারী গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে টাইগাররা।

বিসিবি ভারতে না খেলার বিষয়ে অনড় থাকলেও আইসিসি সেটা নাও মানতে পারে। সেক্ষেত্রে বিসিবির সেটা গ্রহণ না করার সম্ভাবনা বেশি। সাম্প্রতিক সময়ে বিসিবি কর্তাদের বক্তব্যে সেটা স্পষ্ট।

টানাপোড়েনের শুরু গত ৩ জানুয়ারি বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ায়। 

প্রতিক্রিয়া হিসেবে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বিসিবি। শুধু তাই নয়, বাংলাদেশে আইপিএলের সম্প্রচারও বন্ধ করে দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়