শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৬:১৮ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসি জানিয়েছে তিন কারণে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে: ক্রীড়া উপদেষ্টার প্রতিক্রিয়া (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : ভারতে বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ। নিজেদের এমন অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনড় শুরু থেকেই। এবার আইসিসির সিকিউরিটি বিভাগও বাংলাদেশকে দিলো অবিশ্বাস্য সব তথ্য।

বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে গেলে যেসব কারণে ঝুঁকির মধ্যে পড়বে সেসবের তিনটি কারণ জানিয়েছে সংস্থাটি। যেখানে আছে মুস্তাফিজুর রহমানের স্কোয়াডে থাকা, ভারতে গেলে বাংলাদেশি দর্শকদের জার্সি গায়ে দেওয়া এবং আগামী সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসা। এসব তথ্য সোমবার সাংবাদিকদের জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা দুইটা চিঠি দিয়েছি, চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি। এর মধ্যে একটা জিনিস ঘটেছে আপনাদের আমার জানানো প্রয়োজন। সেটা হচ্ছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে।

আসিফ নজরুল আরও বলেন, ‘বাংলাদেশ দলে যদি মোস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশ দলের যে সমর্থকেরা আছেন উনারা যদি বাংলাদেশের জাতীয় জার্সি যেটা আমাদের জাতীয় দলের জার্সি আছে এটা পরে যদি ঘোরাফেরা করে। আরেকটা হচ্ছে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।’

এমন পরিস্থিতিতে ভারতে খেলতে যাওয়া যে কঠিন ঝুঁকির তা বলার অপেক্ষা রাখে না। আসিফ নজরুল জানিয়েছেন আইসিসির সিকিউরিটি টিমের কাছ থেকে পাওয়া মেইলের পর ভারতে খেলতে যাওয়ার আর কোন প্রশ্নই উঠে না।

বিশ্বকাপ খেলতে হলে দলের সেরা বোলারকে বাদ দিতে হবে, সমর্থকরা প্রিয় দলের জার্সি পরতে পারবে না, সাথে পিছিয়ে দিতে হবে নির্বাচন। এমন পরিস্থিকে স্রেফ উদ্ভট হিসেবেই উল্লেখ করেছেন ক্রীড়া উপদেষ্টা।

অথচ সকালেই খবর প্রকাশ হয়েছিল বাংলাদেশকে ভারতের অন্য দুই ভেন্যুতে খেলার প্রস্তাব দিতে পারে আইসিসি। এর মাঝেই এলো নিরাপত্তা ইস্যুত্যে চাঞ্চল্যকর তথ্য।

ভারতের বাইরে নিজেদের ম্যাচগুলো খেলতে চয়ায়া বাংলাদেশ যে এখন আর কোনোভাবেই ভারতে যেতে রাজি হচ্ছে না তা বলার অপেক্ষা রাখে না। যদিও এখনো পর্যন্ত আইসিসি ও বিসিবি কোন পক্ষই আনুষ্ঠানিক কোণ বক্তব্য দেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়