শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৬:১৭ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার আগেই মাঠের বাইরে উত্তাপ ছড়াচ্ছে ভারত ও বাংলাদেশের ক্রিকেট কূটনীতি। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতের মাটিতে খেলতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংকটের মধ্যে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ‘জিও নিউজ’-এর খবর অনুযায়ী, শ্রীলঙ্কা যদি ভেন্যু দিতে ব্যর্থ হয়, তবে পাকিস্তান তাদের আন্তর্জাতিক মানের স্টেডিয়ামগুলো বিকল্প হিসেবে ব্যবহারের প্রস্তাব দেবে।

বিসিবি ও বিসিসিআই-এর মধ্যে চলমান স্নায়ুযুদ্ধের সুযোগ নিয়ে পিসিবি জানিয়েছে, তারা সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ও উইমেনস কোয়ালিফায়ারের মতো বড় আসর সফলভাবে আয়োজন করেছে। পাকিস্তান দাবি করছে, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজনের জন্য তাদের সব ভেন্যু পুরোপুরি প্রস্তুত। মূলত মোস্তাফিজুর রহমানকে কেকেআর স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর থেকেই ভেন্যু নিয়ে বিতর্কের সূত্রপাত হয়, যার জেরে বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি মুম্বাইয়ে হওয়ার কথা থাকলেও বিসিবি আইসিসি-কে স্পষ্ট জানিয়েছে তারা ভারতে যাচ্ছে না। বাংলাদেশ এই ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন করলেও পিসিবির এই নতুন প্রস্তাব ক্রিকেট বিশ্বে নতুন সমীকরণ তৈরি করেছে। এখন দেখার বিষয়, আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানের লাহোর বা করাচিতে সরিয়ে নেওয়ার মতো সাহসী কোনো সিদ্ধান্ত নেয় কি না।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়