শিরোনাম
◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৯ রাত
আপডেট : ১১ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিশ্বকাপ ফাইনাল খেলা আর্জেন্টাইন তারকা

আর্জেন্টিনার হয়ে ২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেলা ম্যানচেস্টার সিটির সাবেক তারকা মার্টিন ডেমেচেলিস ছুটি কাটাতে গিয়ে ভয়াবহ বিপদের মুখে পড়েছিলেন। সমুদ্রে গোসল করতে নেমে প্রবল স্রোতের কবলে পড়েছিলেন ডেমিচেলিস ও তার সন্তানরা। পরে তাদের উদ্ধার করতে হয় স্থানীয় সার্ফারদের সহায়তায়। প্রতিবেদন ডেইলি সানের। 

ঘটনাটির ভিডিও ইতোমধ্যে আর্জেন্টিনা ও প্রতিবেশী উরুগুয়েতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয়দের অনেকেই বলছেন, ‘এটি একেবারে অলৌকিক ঘটনা, নাহলে পরিস্থিতি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারত।’

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, প্রবল স্রোত ডেমেচেলিস এবং তার তিন সন্তান বাস্তিয়ান (১৬), লোলা (১২) ও এমাকে (৮) তীর থেকে অনেক দূরে টেনে নিয়ে যায়। যে এলাকায় ঘটনাটি ঘটে, সেখানে কোনো লাইফগার্ড সার্ভিস ছিল না। ওই সময় ডেমেচেলিসের ভাতিজি ক্যামিলাও বিপদের মধ্যে পড়ে যান। ঘটনাস্থলটি ছিল উরুগুয়ের অভিজাত আটলান্টিক পর্যটন কেন্দ্র পুন্তা দেল এস্তের কাছে।

উরুগুয়ের সাংবাদিক গুস্তাভো দেস্কালজি আর্জেন্টিনার টেলিভিশন অনুষ্ঠান আ লা তার্দেতে বলেন, ‘ওরা বেঁচে আছে। এটা সত্যিই এক অলৌকিক ঘটনা। ঘটনাটি ঘটেছে ইডেন রক নামের একটি জায়গায়, সান ভিসেন্তের কাছে, যেখানে তারা একটি বাড়ি ভাড়া নিয়ে ছিলেন। সেখানে সাঁতার কাটা নিষিদ্ধ নয়, তবে নিকটতম লাইফগার্ড সার্ভিস প্রায় এক কিলোমিটার দূরে।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনাটি ঘটেছে লাইফগার্ডদের শিফট পরিবর্তনের সময়। দুজন খাবার খেতে ও সৈকতে হাঁটতে গিয়েছিলেন, তখনই তারা চিৎকারের শব্দ শুনতে পান। আমি নিজেই ওই এলাকার কাছেই থাকি। জায়গাটি অত্যন্ত বিপজ্জনক, পানির গভীরতা বেশি এবং প্রবল স্রোত মানুষকে তীর থেকে দূরে নিয়ে যায়।’

আর্জেন্টিনার হয়ে ২০০৫ থেকে ২০১৬ পর্যন্ত ৫১ ম্যাচে ২ গোল করেছেন ডেমিচেলিস। ২০১৪ বিশ্বকাপ ও ২০১৫ কোপা আমেরিকায় আর্জেন্টিনার রানার্স আপ দলে ছিলেন তিনি। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হারের ম্যাচেও মাঠে ছিলেন ডেমিচেলিস। ক্লাব ফুটবলে রিভার প্লেট, বায়ার্ন মিউনিখ, মালাগা, ম্যানচেস্টার সিটির মতো দলে খেলেছেন। অবসর নেয়ার পর কোচিংয়ে নামেন ৪৫ বছর বয়সী এই সাবেক ফুটবলার। সূত্র: নিউস ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়