শিরোনাম
◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ১০:২২ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলে মুস্তাফিজকে বয়কটের ডাক, যা বলছে ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : একমাত্র বাংলাদেশি হিসেবে আসন্ন আইপিএলে খেলবেন মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে ফ্র্যাঞ্চাইজি এ লিগে মুস্তাফিজের খেলা নিয়ে তৈরী হয়েছে শঙ্কা।

কারণটাও বেশ অদ্ভুত। মুস্তাফিজকে আইপিএলে খেলার সুযোগ দিলে স্টেডিয়ামে ভাঙচুর করার হুমকি দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের শহর উজ্জয়িনীর ধর্মীয় নেতারা। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা নাইট রাইডার্সকে বয়কটের দাবিও তুলেছে তারা। মূলত বাংলাদেশের সাথে ভারতের কুটনৈতিক সম্পর্ক কিছুটা খারাপ হওয়া এমন দাবি তুলেছে কিছু গোষ্ঠী।

উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ জানান, বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামালে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে কলকাতাকে। নিউজ ১৮ তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, ‘বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।

তবে উজ্জয়িনীর ধর্মীয় নেতাদের হুমকিকে খুব একটা পাত্তা দিচ্ছে না বিসিসিআই। ভারতের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এ সংস্থা সরকারের সিদ্ধান্তের ওপরেই আস্থা রাখছেন। বিষয়টিকে সংবেদনশীল বললেও মুস্তাফিজকে কিংবা বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলা নিষিদ্ধের পক্ষে নয় বিসিসিআই।

সংস্থাটির এক কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেছেন, 'এটা একটা সংবেদনশীল বিষয়, আমরা তা বুঝি। আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখি কূটনৈতিক পরিস্থিতি নিয়ে। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনও নির্দেশ এখনও আসেনি। 

বাংলাদেশ তো আমাদের শত্রু দেশ নয়। তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়