শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৮ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফ্রিদির চোটে বিশ্বকাপ নি‌য়ে বিপাকে পাকিস্তান 

স্পোর্টস ডেস্ক : পা‌কিস্তা‌নের তারকা পেসার শা‌হিন শাহ আ‌ফ্রিদি আবারও চোটে পড়েছেন। ২৭ ডিসেম্বর অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পেয়েছেন পাকিস্তানের এ পেসার। যার কারণে ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশের বাকি ম্যাচগুলোতে আর তাকে দেখা যাবে না।

শাহিনের চোটে বিপাকে পড়েছে পাকিস্তান। আগামী ৭ ফেব্রুয়ারী শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেগা এ আসরের আগে শাহিনের চোট পাকিস্তান দলকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। যার কারণে অস্ট্রেলিয়া থেকে শাহিনকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পিসিবি।

ব্রিসবেন হিট এক বিবৃতিতে জানিয়েছে, দলের পরবর্তী ম্যাচের আগে আফ্রিদির চোট নতুন করে পরীক্ষা করা হবে। এরপরই উন্নত চিকিৎসার জন্য তাঁকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে।

তবে দ্রুতই মাঠে ফেরার আশা করছেন আফ্রিদি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ব্রিসবেন হিট দল ও সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই চোটের কারণে পিসিবি আমাকে পুনর্বাসনের জন্য দেশে ফিরে যেতে বলেছে। আশা করি খুব দ্রুতই মাঠে ফিরতে পারব।’

হাঁটুর চোট শাহিনের পুরনো। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে একই কারণে পুরো স্পেল করতে পারেননি পাকিস্তানের এ পেসার। এই চোটের কারণে বেশ কয়েকবার মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন শাহিন। আবারও একই চোটে পড়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়