শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:০৬ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোট না থাকলে ১০০০ গোল করবো, ‘ইন শা আল্লাহ’: রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স ৪০ হয়ে গেছে। তবে এই বয়সেও আল নাসরের হয়ে দিব্যি খেলে যাচ্ছেন। শুধু খেলছেনই না, মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের পুরস্কারও বাগিয়ে নিয়েছেন এবার। তাকে এই স্বীকৃতি দিয়েছে গ্লোব সকার। 

বিদায়ী বছরটা দারুণ কেটেছে রোনালদোর। পর্তুগালকে জিতিয়েছেন দ্বিতীয় নেশন্স লিগ শিরোপা। তার আগে একগাদা গোল করেছেন আল নাসরের হয়ে। 

চলতি মৌসুমে দলটা শিরোপার দিকে এগোচ্ছে ভালোভাবেই। ১০ ম্যাচের ১০টিতেই জিতেছে। প্রথম দল হিসেবে গড়েছে শুরুর ১০ ম্যাচে জেতার কীর্তি। রোনালদো এতে বড় অবদানই রেখেছেন। 

যার ফলে তিনি অন্যতম এক প্রতিদ্বন্দ্বী ছিলেন এই পুরস্কার জেতার জন্য। শেষমেশ পুরস্কারটা তিনিই জিতলেন।

তবে রোনালদো ধীরে ধীরে এগিয়ে চলেছেন এক বিশ্বরেকর্ডের দিকে। প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারেন ২০২৬ সালেই।  

সেই মাইলফলক ছোঁয়ার বিষয়ে রোনালদোর ভাবনা, ‘আমি এখনও বেশ অনুপ্রাণিত। আমি আরও অনেক শিরোপা জিততে চাই। আপনারা সবাই জানেন, সেই নাম্বারটাকেও ছুঁতে চাই। সেই সংখ্যাটা আমি ছোঁব নিশ্চয়ই, যদি চোট না থাকে, ইন শা আল্লাহ।’ সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়