শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৭ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিগ ব্যাশে রিশাদ ম্যাজিক

স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটে বাজছে বিপিএলের দামামা। ফ্র্যাঞ্চাইজি এ লিগ নিয়ে ব্যস্ত সমর্থকরা। এদিকে নীরবে বিগ ব্যাশে ম্যাজিক দেখাচ্ছেন রিশাদ হোসেন। ধারাবাহিকভাবে ভালো করা টাইগার এ লেগি আজও শিকার করেছেন ৩ উইকেট।

প্রায় প্রতি ম্যাচেই ইকোনোমিক্যাল বোলিং করছেন রিশাদ। সেই সাথে ব্রেক থ্রু আনাতেও তার জুড়ি মেলা ভার। হোবার্ট হারিকেন্স অধিনায়ক নাথান এলিসের ভরসান নাম হয়ে উঠেছেন রিশাদ। ---- ডেই‌লি ক্রিকেট

পাওয়ারপ্লের পঞ্চম ওভারে রিশাদকে বোলিংয়ে আনেন এলিস। সেই ওভারে ৯ রান দিয়ে টাইগার এ লেগি ছিলেন উইকেট শূন্য। তবে নিজের পরের ওভারের দ্বিতীয় বলেই পান উইকেটের দেখা। তার বলে কাভারে উড়িয়ে মেরেছিলেন কুপার কনোলি। কিন্তু সীমানা পার করতে পারেননি তিনি, ধরা পড়েন ক্রিস জর্ডানের হাতে। ঐ ওভারে ১০ রান দিয়ে ১ উইকেট নেন রিশাদ।

প্রথম দুই ওভারে একটু খরুচে থাকলেও পরে বেশ কিপ্টে ছিলেন রিশাদ। শেষ দুই ওভারে ১৪ রান দিয়ে শিকার করেন আরও দুটি উইকেট। সব মিলিয়ে ৪ ওভারে ৩৩ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে পার্থ স্কোর্চার্চের রান ১৪৩ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়