শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০:০৪ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীর ২ কোচ অভিমান ভেঙে যোগ দিলেন দলের সঙ্গে

আগামীকাল শুক্রবার থেকে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই একের পর এক নাটকীয় ঘটনায় টালমাটাল টুর্নামেন্টের আঙিনা। এক দলের মালিকানা পরিবর্তন আর অন্য দলের কোচেদের পদত্যাগ নাটকে আসর শুরুর আগের দিনটি ছিল চরম নাটকীয়তার।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)  সকালে আকস্মিকভাবে মালিকানা পরিবর্তনের খবর আসে চট্টগ্রাম রয়্যালস শিবিরে। বর্তমান মালিকপক্ষ আর্থিক সক্ষমতা না থাকার দোহাই দিয়ে দল পরিচালনায় অপারগতা প্রকাশ করলে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংকটের রেশ কাটতে না কাটতেই দুপুরে অঘটন ঘটে নোয়াখালী এক্সপ্রেস শিবিরে।

অব্যবস্থাপনার অভিযোগ তুলে অনুশীলন মাঝপথে রেখেই মাঠ ছাড়েন প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও বোলিং কোচ তালহা জুবায়ের। এমনকি তারা দায়িত্ব ছেড়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে কয়েক ঘণ্টার ব্যবধানেই এই নাটকীয় মোড় নেয় ইতিবাচক দিকে। ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে আলোচনার পর অভিমান ভেঙে বিকেলে আবারও অনুশীলনে যোগ দেন দুই কোচ। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন বিষয়টি ‘হিট অব দ্য মোমেন্ট’ বলে উল্লেখ করেন।

এদিকে নানা বিতর্কের মাঝেই নিজেদের প্রথম আসরের জন্য অধিনায়ক ঘোষণা করেছে নোয়াখালী এক্সপ্রেস। দলটির নেতৃত্বের ভার তুলে দেয়া হয়েছে অলরাউন্ডার সৈকত আলীর কাঁধে। বিপিএলে এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর মিডিয়াম পেসে দলকে ভরসা দিতে চান নবাগত এই অধিনায়ক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়