শিরোনাম
◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও)

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ১০:১৯ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

লিটন দাস ও ইমনের ব্যাটিং কল‌্যা‌ণে ‌সি‌রিজ সমতায় ফির‌লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ দ‌লের সিরিজ সমতায় ফিরতে জয়ের কোনো বিকল্প ছিল না। এমন সমীকরণ মাথায় নিয়ে চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিল বাংলাদেশ। লিটন কুমার দাসের দল হতাশ করেনি। আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিকরা।

আগে ব্যাট করে ১৭০ রান তোলে আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ২ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। -- ডেই‌লি  ক্রিকেট

এদিন টস জিতে আগে ব্যাট করতে এক মুহুর্তও দেরি করেননি পল স্টার্লিং। শুরুতে ব্যাট করার যথার্থতা প্রমাণ করেছে তারা। পাওয়ারপ্লেতে বাংলাদেশের বোলারদের ওপর তান্ডব চালিয়েছেন স্টার্লিং ও টিম টেক্টর। তাতেই ১ উইকেট হারিয়ে পাওয়ারপ্লেতে ৭৫ রান তোলে আইরিশরা। এটি পাওয়ারপ্লেতে তাদের তৃতীয় সেরা সর্বোচ্চ।

১৪ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ২৯ রান করা স্টার্লিংকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন তানজিম হাসান সাকিব। এরপর টিম টেক্টরকে ফেরান মাহেদী হাসান। তার আগে ২৫ বলে ৩৮ রান করেন আইরিশ ওপেনার। হ্যারি টেক্টর ১১ বলে করেছেন ১১ রান। শেষের দিকে ঝড় তুলেছিলেন লরকান টাকার। খেলেছেন ৩২ বলে ৪১ রানের ইনিংস।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন মাহেদী হাসান। একটি করে উইকেট নিয়েছেন সাকিব ও সাইফউদ্দিন।

রান তাড়ায় শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। তবে রান আউট হয়ে ফিরেছেন তানজিদ হাসান তামিম। তার আগে করেছেন ১০ বলে ৭ রান। তবে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন খেলেছেন ২৮ বলে ৪৩ রানের ইনিংস। ইনিংসটিতে ৫টি বাউন্ডারি ও ২ ছক্কা মেরেছেন টাইগার এ ওপেনার।

ফিফটির দেখা পেয়েছেন লিটন কুমার দাস। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ১৬তম ফিফটি। তবে ম্যাচ শেষ করে আসতে পারেনি টাইগার অধিনায়ক। খেলেছেন ৩৭ বলে ৩টি করে বাউন্ডারি ও ছক্কায় ৫৭ রান। সাইফ হাসানের ব্যাট থেকে এসেছে ১৭ বলে ২২ রান। শেষের দিকে ৭ বলে অপরাজিত ১৭ রানের ক্যামিও খেলে দলের জয় নিশ্চিত করেছেন সাইফউদ্দিন।

আয়ারল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মার্ক অ্যাডায়ার ও গ্যারেথ ডিলানি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়