শিরোনাম
◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৯:৩৮ সকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল

দোহায় কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ২০২৫ সালের ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে পর্তুগাল। সেমিফাইনালে ব্রাজিলকে হারিয়ে ফাইনালে আসা পর্তুগিজরা প্রথমবারের মতো জিতল এই শিরোপা। 

বৃহস্পতিবার ফাইনালে ম্যাচের ৩২তম মিনিটে আনিসিও ক্যাব্রাল একমাত্র গোলটি করেন। এই গোলেই জয় পায় পর্তুগাল। দুদলই প্রথমবার এই পর্যায়ের ফাইনালে উঠেছিল।

অস্ট্রিয়ার ফরোয়ার্ড জোহানেস মজার টুর্নামেন্টে ফাইনালের আগে পর্যন্ত ছিলেন সর্বোচ্চ গোলদাতা। তার গোল ছিল আটটি। তবে ফাইনালে তার গোল পাওয়া হয়নি। 

বরং ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামার পর অস্ট্রিয়ার ড্যানিয়েল ফ্রাউশার ৮৫তম মিনিটে পোস্টে লেগে যাওয়া শটে সমতা আনার সবচেয়ে কাছাকাছি যান। তিনি মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই এ সুযোগ পান।

মজারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্যাব্রাল। তিনি সাত গোল করে টুর্নামেন্ট শেষ করেন। ম্যাচের ৩২ মিনিটে তার করা গোলই শিরোপা এনে দেয় ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়ন পর্তুগালকে।

ম্যাচটি ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গোলের দিকে শট এবং গোলরক্ষককে পরীক্ষায় ফেলার সংখ্যায় অস্ট্রিয়া সামান্য এগিয়ে ছিল। তাদের শট ছিল ১৫টি, পর্তুগালের ছিল ১৪টি। লক্ষ্যে ছিল অস্ট্রিয়ার পাঁচটি, পর্তুগালের চারটি।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইতালি টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারায়। নির্ধারিত সময়ের ম্যাচটি গোলশূন্য ছিল। সেমিফাইনালে অস্ট্রিয়া ২-০ গোলে ইতালিকে হারায়। অন্যদিকে ব্রাজিল পর্তুগালের কাছে ৬-৫ ব্যবধানে পেনাল্টিতে হেরেছিল।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়