শিরোনাম
◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ১১:৫৩ রাত
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানকে বিদায় ক‌রে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : ফাইনালে খেল‌তে হ‌লে জিততেই হবে, ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে এমন সমীকরণ নিয়েই বৃহস্প‌তিবার মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডিতে সব হিসাব চুকিয়ে দিয়েছে লঙ্কানরা। শেষ ওভারের রোমাঞ্চে ৬ রানে জিতেছে তারা।

এদিন আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৪ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১০ রান, কিন্তু তারা করতে পারে মাত্র ৩ রান।--- টি স্পোর্টস

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাথুম নিসাঙ্কা ৮ রানে ফিরে যান। এরপর কামিল মিশরা ও কুশল মেন্ডিস মিলে গড়েন ৬৬ রানের জুটি। ২৩ বলে ৪০ রান করে আবরার আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন মেন্ডিস।

৬ রান করে কুশল পেরেরা ফিরলেও মিশরা ৩৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। ১৭তম ওভারে আবরার আহমেদের বলে মোহাম্মদ ওয়াসিমকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ৪৮ বলে ৭৬ রান করেন মিশরা—ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা।

শেষদিকে জানিথ লিয়ানাগের ২৪ বলে ২৪ এবং দাসুন সানাকার ১০ বলে ১৭ রানের ক্যামিওতে ১৮০ পেরোয় শ্রীলঙ্কা।

জবাব দিতে নেমে দলীয় ২৯ রানে সাহিবজাদা ফারহানকে হারায় পাকিস্তান। একই ওভারে ডাক মারতে গিয়ে ফিরে যান বাবর আজম। পরের ওভারে সাজঘরে ফেরেন সাইম আয়ুব—১৮ বলে ২৭ রানের ইনিংস খেলে। পাওয়ার প্লের শেষ ওভারে ফখর জামান আউট হলে চাপে পড়ে পাকিস্তান।

পঞ্চম উইকেটে সালমান আলি আগা ও উসমান খান মিলে গড়েন ৫৬ রানের জুটি। উসমান ২৩ বলে ৩৩ রান করে ফিরে গেলেও আগা ৩৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন।

শেষ ৭ ওভারে ৮২ রান লাগত পাকিস্তানের। আগা ও মোহাম্মদ নওয়াজের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল স্বাগতিকরা। তবে ১৮তম ওভারে ১৬ বলে ২৭ রান করে নওয়াজ ফেরার পর ম্যাচে ফিরে আসে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৬ রানের জয় নিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নেয় লঙ্কানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়