শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ১১:০২ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপের প্রথম অফিশিয়াল পোস্টারে নেই ক্রিশ্চিয়া‌নো রোনালদো

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সা‌লের জু‌নে ফুটবল বিশ্বকাপ। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই ইভেন্টের প্রথম অফিসিয়াল পোস্টার বৃহস্প‌তিবার (২০ ন‌ভেম্বর) প্রকাশ করেছিল ফিফা। সমালোচনা হওয়ায় সামাজিক মাধ্যম থেকে তা মুছে ফেলেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

লিওনেল মেসি, আর্লিং হলান্ড, মোহাম্মদ সালাহ ও ব্রুনো ফার্নান্দেজসহ অনেক দেশের খেলোয়াড়কে দেখা যায় বিশ্বকাপের প্রথম অফিশিয়াল পোস্টারে। পোস্টারে ছিলেন না পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তাতে নেতিবাচক মন্তব্যের বন্যা বয়ে যায়। এরপরই পোস্টার মুছে ফেলে ফিফা। -- টি স্পোর্টস

আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। যেখানে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। ইতিমধ্যেই বিশ্বকাপ নিশ্চিত করেছে ৪২ টি দল। বাকি ৬ টি দল নির্ধারিণ হবে ইউরোপিয়ান ও আন্তঃমহাদেশীয় প্লে অফ থেকে।

এরই মধ্যে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে পর্তুগাল। বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদো। ফলে বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে দেখা যাবে না সিআর সেভেনকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়