শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ১০:৫৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর নীতি বহাল থাক‌বে, জানা‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ থেকে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। মহিলাদের বিশ্বকাপের পর যুব এশিয়া কাপেও দেখা গিয়েছে হাত না মেলানোর ঘটনা। বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া স্পষ্ট করে দিয়েছেন, অদূর ভবিষ্যতে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত বহাল থাকবে।

রেভস্পোর্টজ়’কে দেওয়া সাক্ষাৎকারে শইকীয়া বলেছেন, “আমি তো জ্যোতিষী নই। তাই আগে থেকে কিছু বলতে পারব না। সব কিছুই নির্ভর করছে ভূরাজনৈতিক পরিস্থিতির উপরে। এখনও পর্যন্ত পরিস্থিতি ঠিকঠাক হয়নি। কাল কী হবে জানি না।

এশিয়া কাপের ট্রফি এসিসি চেয়ারম্যান তথা পাকিস্তান বোর্ডের প্রধান মহসিন নকভির থেকে নিতে চায়নি ভারতীয় দল। সেই ট্রফি এখনও ভারতের হাতে আসেনি। সে সম্পর্কে শইকীয়া বলেছেন, দুর্ভাগ্যজনক পরিস্থিতি। এশিয়া কাপের ফাইনাল থেকে এই পরিস্থিতি চলছে। আশা করি দ্রুত ট্রফি ভারতে আসবে। আইসিসি বৈঠকে আমি নিজে এসিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি।

শইকীয়ার সংযোজন, “আমাদের অনেক বৈঠক হয়েছে। সেই বৈঠকে আইসিসি চেয়ারম্যানও (জয় শাহ) ছিলেন। কিন্তু প্রধান বৈঠকে ছিলেন না। সেই বৈঠক শেষ হওয়ার পর আমরা আলাদা করে দেখা করি। ইতিবাচক আলোচনা হয়। আশা করি দ্রুত ট্রফি ভারতে পাঠানো হবে এবং এই অধ্যায় শেষ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়