শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৬:৪৪ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আয়ারল‌্যান্ডের বিরু‌দ্ধে বিশাল লিড নেওয়ার পথে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক : আয়ারল‌্যান্ড ফ‌লোঅন এড়া‌তে পা‌রে‌নি বাংলাদেশের বিরু‌দ্ধে। তবে সফরকারীদের আরেকবার ব্যাটিংয়ে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিশাল লিডের দিকে এগোচ্ছে স্বাগতিকরা। তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকরা এগিয়ে আছে ৩৬৭ রানে, হাতে আছে ৯ উইকেট।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের ফিফটিতে ১ উইকেটে ১৫৬ রান নিয়ে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

সাদমান ৬৯ ও মুমিনুল ১৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। দ্বিতীয় উইকেটে এই দুই ব্যাটার এখন পর্যন্ত ৩৭ রান যোগ করেছেন।

৫ উইকেটে ৯৮ রান নিয়ে দিনের খেলা শুরুর পর লরকান টাকার ও স্টিফেন ডোয়েনির জুটিতে প্রতিরোধ গড়ে আয়ারল্যান্ড। দিনের ১৫তম ওভারে ভূমিকম্প অনুভূত হওয়ায় খেলা তিন মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। এরপর অবশ্য প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ।

দিনের ২০তম ওভারে ৪৬ রান করা ডোয়েনিকে বোল্ড করে ৭৯ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। একই ওভারে অ্যান্ডি ম্যাকব্রাইনকেও বোল্ড করেন বাঁহাতি এই স্পিনার। তবে অষ্টম উইকেটে জর্ডান নিলকে নিয়ে টাকারের ৭৪ রানের জুটিতে সেই ধাক্কা কাটিয়ে ওঠে সফরকারীরা।

মধ্যাহ্ন ভোজের বিরতির পর দ্বিতীয় নতুন বল হাতে নিয়ে নিলকে (৪৯) ফিরিয়ে এই জুটি ভাঙেন ইবাদত হোসেন। খানিকবাদে গ্যাভিন হোইকে (৪) ফেরান আরেক পেসার খালেদ আহমেদ। এরপর ম্যাথিউ হাম্ফ্রিসকে নিজের চতুর্থ শিকারে পরিণত করে আয়ারল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন তাইজুল। একই সঙ্গে সাকিব আল হাসানের সমান ২৪৬ উইকেট নিয়ে টেস্টে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারির মালিক হন তিনি। ৭৫ রানে অপরাজিত থাকেন টাকার।

২১১ রানে এগিয়ে থেকে আইরিশদের ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের আগ্রাসী শুরু এনে দেন জয় ও সাদমান। চা বিরতির আগে তারা দলের খাতায় ৭ ওভারে যোগ করেন ৪১ রান।

বিরতির পর জয়ের পর ফিফটি স্পর্শ করেন সাদমান। একই সঙ্গে তারা গড়েন শতরানের জুটিও। কিন্তু শেষ বেলায় লেগ স্পিনার হোইয়ের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন জয়। ক্যারিয়ারের পঞ্চম ফিফটিতে ডানহাতি এই ওপেনার ৬০ রান করে ফিরলে ভাঙে ১১৯ রানের উদ্বোধনী জুটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়