শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ১০:৪৩ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

টেস্ট ক্রিকে‌টে কোচ থে‌কে কি সরানো উচিত ‌গৌতম গম্ভীরকে? যা বল‌লেন সৌরভ গাঙ্গু‌লি

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। শুভমন গিলের অনুপস্থিতির পাশাপাশি জঘন্য পিচের খেসারত দিতে হয়েছে। এবার পিচ নিয়ে বড় মন্তব্য সৌরভ গাঙ্গুলির। 

সিএবির সভাপতি দাবি করেন, ম্যাচ শুরুর চারদিন আগে পিচের দায়িত্ব নিয়ে নেয় বোর্ডের পিচ কিউরেটররা। পাশাপাশি দাবি করেন, উইকেট নিয়ে তিনি মাথা ঘামাননি। সৌরভ বলেন, 'না, আমি একেবারেই এরমধ্যে ছিলাম না। টেস্ট ম্যাচের চারদিন আগে বিসিসিআইয়ের পিচ কিউরেটররা এসে দায়িত্ব নিয়ে নিয়েছে। আমাদের নিজেদের কিউরেটর আছে। তিনি দীর্ঘদিন ধরে আছে।

প্রাক্তন বোর্ডে সভাপতি মেনে নেন এইধরনের পিচে ব্যাট করা সহজ নয়। সৌরভ বলেন, 'পিচ সেরা ছিল না। সেটা মেনে নিতেই হবে। টপ অর্ডার এবং মিডল অর্ডারের আরও ভাল পিচ প্রাপ্য ছিল। সেই দিনগুলোতে ইডেন গার্ডেনের গ্যালারি ভরা ছিল। আমি বিশ্বাস করি, গৌতম গম্ভীর এবং টিম ইন্ডিয়ার আরও ভাল উইকেট প্রাপ্য। কখনও পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যায়। --- আজকাল

আমরা দলের কোচ এবং অধিনায়কের অনুরোধ রাখার চেষ্টা করি। ম্যাচের পর গম্ভীর নিজেই বলেছে, ওরা এইধরনের পিচ চেয়েছিল, এবং সেটা পেয়েছে। আমাদের কোচ এবং অধিনায়কের অনুরোধ রাখতেই হয়।

ঘরের মাঠে গম্ভীরের কোচিংয়ে পরিসংখ্যান ভাল না টিম ইন্ডিয়ার। তাঁকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এখনই গম্ভীরকে সরিয়ে দেওয়া উচিত, তেমন মনে করেন না প্রাক্তন বোর্ড সভাপতি। সৌরভ বলেন, 'এই মুহূর্তে গৌতম গম্ভরকে সরিয়ে দেওয়ার কোনও প্রশ্নই নেই। গৌতম কোচ হিসেবে এবং শুভমন অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে ভাল করেছে। 

আমার বিশ্বাস ভারতেও ওরা সফল হবে।' সাদা বলের ক্রিকেটে সাফল্য এলেও, লাল বলের ক্রিকেটে ডাহা ব্যর্থ গম্ভীর। ঘরের মাঠে একমাত্র সাফল্য বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়