শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ১১:৪৭ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিছিয়ে গেল বিপিএলের নিলাম

এক সপ্তাহ আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছিল, আগামী ২৩ নভেম্বর হবে বিপিএলের খেলোয়াড় নিলাম। তবে তা পিছিয়ে দেওয়া হলো। পরিবর্তিত সূচিতে নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর।

বিপিএল গভর্নিং কাউন্সিল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। তারিখের পাশাপাশি বদলে গেছে আয়োজনের ভেন্যুও। ঢাকার লা মেরিডিয়ান হোটেলের বদলে খেলোয়াড় নিলাম হবে র‌্যাডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলরুমে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করা এবং একটি পরিপূর্ণ ও সুসংগঠিত নিলাম অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আসন্ন বিপিএল টি-টোয়েন্টির ১২তম আসরের প্রস্তুতির অংশ হিসেবে নিলাম একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন মৌসুমের জন্য নিজেদের দল গঠন করবে।'

বিপিএলের আগের আসরগুলোর মতো অব্যবস্থাপনা আসন্ন মৌসুমের আগেও উঠে আসছে। বেশ কয়েকটি ফ্র‍্যাঞ্চাইজির অনুরোধের প্রেক্ষিতে বিপিএল গভর্নিং কাউন্সিল ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার সময়সীমা ১৩ নভেম্বর থেকে বাড়িয়ে ১৮ নভেম্বর করে।

সেই সময়সীমা শেষ হলেও কেবল তিনটি ফ্র‍্যাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে বলে গতকাল জানা যায়। এদিন সূত্র মারফত জানা গেছে, চারটি ফ্র‍্যাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে। তবে এখনও কিছু সমস্যা অমীমাংসিত রয়ে গেছে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গতকাল দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, 'যদি কোনো ফ্র্যাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টি দিতে ব্যর্থ হয়, তবে ফ্র‍্যাঞ্চাইজি ফি হিসেবে তাদের দেওয়া ২ কোটি করে টাকা বাজেয়াপ্ত করা হবে। কিন্তু গ্যারান্টি ছাড়া এগোতে গেলে অতীতের সমস্যার পুনরাবৃত্তি হতে পারে।'

ব্যাংক গ্যারান্টি এখনও পুরোপুরি নিশ্চিত না হওয়াতেই মূলত বিপিএল গভর্নিং কাউন্সিল খেলোয়াড় নিলামের তারিখ পিছিয়ে দিয়েছে।

এক যুগ পর আবারও বিপিএলে ফিরছে জনপ্রিয় নিলাম ব্যবস্থা। এর আগে সবশেষ ২০১২ ও ২০১৩ সালে অর্থাৎ বিপিএলের প্রথম দুই আসরে খেলোয়াড় বাছাইয়ে নিলাম পদ্ধতি ছিল।

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে হতে যাওয়া বিপিএলে অংশ নিচ্ছে মাত্র পাঁচটি দল। এর মধ্যে পুরনো দুটি—রংপুর রাইডার্স (টগি স্পোর্টস) ও ঢাকা ক্যাপিটালস (চ্যাম্পিয়ন স্পোর্টস)। আর নতুন তিনটি হলো চট্টগ্রাম রয়্যালস (ট্রায়াঙ্গল সার্ভিসেস), রাজশাহী ওয়ারিয়র্স (নাবিল গ্রুপ) এবং সিলেট টাইটান্স (ক্রিকেট উইথ সামি)।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়