শিরোনাম
◈ যে কারণে শ্রম মন্ত্রণালয় থেকে সরানো হলো নুরকে ◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি?

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২২, ০৭:০৫ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২২, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর বাবাকে রিকশা চালাতে দেবো না: সবুজ হোসেন

সবুজ হোসেন

স্পোর্টস ডেস্ক: বাবা ও মাকে আর কষ্ট পেতে দিব না, এখন থেকে তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমার। কথাগুলো সাইফ স্পোর্টিং ক্লাবের সেন্টার ব্যাক মো. সবুজ হোসেনের।   

রোববার (৩ জুলাই) মুন্সিগঞ্জ স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে দারুণ এক গোল করেন সাইফের  ফুটবলার সবুজ হোসেন। তার গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতি যায় সাইফ। ম্যাচটি শেষে ৪-২ গোলের বড় ব্যবধানে জিতে নেয় তারা।

কুষ্টিয়ার সদর উপজেলার হাউজিং সি ব্লকের বাসিন্দা নওশের মন্ডল। রিকশা চালিয়ে পরিবারের পাঁচ সদস্যের আহারের ব্যবস্থা বছরের পর বছর নিয়ম মেনে যাচ্ছেন। নওশের মন্ডলের ছোট ছেলে সবুজ। ফুটবলের কল্যাণে যিনি আজ সকলের কাছে পরিচিত,সমাদৃত। আবাহনীর জালে কাল গোল দিয়ে সেই পরিচিতির ব্যপ্তিটা আরো চওড়া করেছেন। সবুজরা দুই ভাই এক বোন। বড় ভাই রংমিস্ত্রির কাজ করলেও বাবা নওশের মন্ডল রিকশার প্যাডেল না ঘুরালে সংসারের চাকাটা অচল থাকে সবুজদের।

সাইফের জার্সিতে গত মৌসুম থেকে দেশের ফুটবলের সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগে খেলছেন সবুজ। প্রথম বছর লিগে ১২টার মতো ম্যাচ খেললেও সেখানে কোনো গোল ছিল এ ডিফেন্ডারের। গোলের সুযোগ পেয়েছিলেন কিন্তু কাজে লাগাতে পারেননি। চলতি লিগে অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। আবাহনীসহ মোট ৪টি ম্যাচ খেলেছেন। সাইফের নিয়মিত অধিনায়ক রিয়াদুল হাসান রাফির অনুপস্থিতিতে সেরা একাদশে জায়গা মেলে সবুজের। আগের ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে লাল কার্ড দেখায় আবাহনী ম্যাচে মাঠের বাইরে ছিলেন রাফি। বাংলানিউজ ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়