শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৮:০৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারিনার প্রথম জানাজায় অংশ নিলেন নাহিদ ইসলাম

সদ্য প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের প্রথম জানাজায় অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর বনানীর মাঠে অনুষ্ঠিত প্রথম জানাজায় উপস্থিত ছিলেন তিনি।

জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, ‘কারিনা কায়সার আমাদের জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা। তিনি অসুস্থ অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে সারা দেশ শোকাহত। আমরা সবাই শোক প্রকাশ করছি এবং মহান আল্লাহ তায়ালার কাছে তার মাগফিরাত কামনা করছি।’

তিনি আরো বলেন, ‘সারা দেশের মানুষসহ জুলাই গণ-অভ্যুত্থানের আমরা যারা আছি সবাই শ্রদ্ধার সঙ্গে কারিনা আপুকে স্মরণ করছি। আজকে রাত ১০টার সময় শহীদ মিনারে আমরা সবাই মিলে শেষ শ্রদ্ধা জানিয়ে তাকে বিদায় দেব।’

জানা গেছে, রাত সাড়ে ৮টায় বনানী দরবার শরিফ মসজিদে কারিনা কায়সারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর সেখানে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পারিবারিক সূত্র জানিয়েছে, সোমবার সকাল ৭টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আব্দুল্লাপুর এলাকায় চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

গত শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। দীর্ঘদিন ধরে তিনি লিভারজনিত জটিলতায় ভুগছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়