শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৬:০৮ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ

এল আর বাদল : শুরুতে কেবল জামায়াতের হাইপ তোলা বা ভাইরালের মোহ ভাবলেও সরকার সম্প্রতি দলটির মতিগতিতে ঘোর সন্দেহ দেখছে। পেয়েছে কিছু তথ্য-প্রমাণও। সেই আলোকে নিতে শুরু করেছে কিছু পদক্ষপ। 

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিশ্বস্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে ফতোয়া দেওয়া ও তাকে হত্যাযোগ্য বলায় জামায়াতের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পা‌রে বিএনপি। আমির হামজা প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়েও ওয়াজে চরম বাজে বয়ান দিয়েছেন। সূত্র: ঠিকানা, নিউইয়র্ক প্রতিবেদন

এদিকে পরিকল্পিত প্রপাগান্ডায় বিএনপিকে ক্রমশ ঘায়েল করার পেছনেও জামায়াতের সংশ্লিষ্টতা মিলেছে। তার ওপর ডিপ স্টেট নামক ব্রোকারদের সমন্বয়ে সংস্কার কমিশন, গণভোট, জুলাই সনদ নিয়েও দলটির বাজার গরমের পেছনে হেতু পেয়েছে সরকার। এখানেই রাজনৈতিক লড়াইয়ের আসল জায়গা। এটি কোনো টেকনিক্যাল আইনি বিতর্ক নয়-এটি ক্ষমতার উৎস নিয়ে দ্বন্দ্ব। ক্ষমতার উৎস কি সংবিধান, নাকি জনগণ? শেখ হাসিনার সংবিধানকেই সকল ক্ষমতার উৎস হিসেবে দাঁড় করাতে চাইছেন আইনমন্ত্রী।

বিরোধীরা জনগণকে উৎস হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে, কিন্তু বিরোধীরাও জনগণের গাঠনিক ক্ষমতাই গণতন্ত্রের সারকথা, সেটা স্বীকার করে না।  এই দ্বন্দ্ব মীমাংসা না হওয়া পর্যন্ত ‘সংস্কার পরিষদ’ নিয়ে বিতর্ক থামবে না। এর বাইরে বিএনপি গণরায় উপেক্ষা করছে, জুলাই-আগস্ট আন্দোলনে দেওয়া রক্তের সঙ্গে বেইমানি করছে বলে একটা আবহ তৈরি করে চলছে জামায়াত।

এককালের মিত্র বিএনপি-জামায়াতের মধ্যে ‘শত্রুতা’র সুযোগ নিয়ে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ। হাসিনা-কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের হাত ধরে প্রত্যাবর্তনের সুযোগ খুঁজছে দলটি। যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পুতুল। ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ওপর গবেষণা করেন। সারা বিশ্বে অটিস্টিক শিশুদের অধিকার প্রতিষ্ঠায়ও কাজ করেছেন পুতুল। তুলনামূলক কম বিতর্কিত পুতুলকে সামনে এনে কার্যক্রম নিষিদ্ধ দলটিকে ফের রাজনীতিতে প্রতিষ্ঠার স্বপ্ন আ.লীগ ভক্তদের।

দলটি বলতে পারছে, ৫১ শতাংশ ভোটে ক্ষমতার রায় মানলেও, ৭০ শতাংশ রায়ের ‘হ্যাঁ’ ভোট বিএনপি মানছে না। বিএনপির দৃষ্টিতে এরা নিজেদের ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য আবেগের বাণিজ্যে নেমেছে ৫ আগস্টের পর থেকেই। তারা আলী রীয়াজকে শাহবাগের অন্যতম প্রধান চিন্তা-সৈনিক মনে করে। 

গোটা বিষয়টি বিএনপির জন্য বিব্রতকর। বিএনপি একসময় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিরোধিতা করেছিল, এখন জুলাই সনদের বিরোধিতা করছে। ১৯৯১ থেকে এখন পর্যন্ত চারটা নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়েছে। ১৯৯৬ সালের (১৫ ফেব্রুয়ারির নির্বাচন) বিএনপির দলীয় সরকারের অধীনে, আর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগের দলীয় সরকারের অধীনে। 

এর বিপরীতে ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০২৬ সালের নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের অধীনে হয়েছে এবং গ্রহণযোগ্য হয়েছে। অথচ তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব প্রথম আনা হলে বিএনপি এর তীব্র বিরোধিতা করে।

যুক্তি ছিল-এটা গণতন্ত্রে নেই, সংবিধানে নেই, নিরপেক্ষ বলতে কেউ নেই ইত্যাদি। বিচারপতি খায়রুল হক পরে এই বিধান সংবিধান থেকে বাদ দিয়ে দেন, ঠিক আজকের সালাহউদ্দিন আহমেদের মতো যুক্তিতে। জামায়াত এর একটা পরিণতি ভোগাতে চায় বিএনপিকে। এখন পর্যন্ত তাদের সাফ কথা-জুলাই আদেশ এবং গণভোট অধ্যাদেশ অবিকল আইনের মতো মনে হলেও কোনোটাই সাংবিধানিকভাবে বৈধ আইন নয়। এ ধরনের চিন্তার প্রকাশ বিএনপিকে ভোগাতে পারে। তাই জামায়াতের ওপর নজরদারি বাড়ানো জরুরি মনে করা হয়েছে। 

এখন একদিকে জামায়াতের ওপর বিএনপির নজরদারি, আরেক দিকে জামায়াতের খবরদারি চলছে সমান্তরালে। আর এসব যন্ত্রণার ওপর যোগ হয়েছে জ্বালানির জ্বালা। সরকার থেকে বলা হচ্ছে, তেলের কোনো সংকট নেই। পুরোটাই ম্যানিপুলেট। কারসাজি ও কৃত্রিম সংকট। সরকারের এ যুক্তি টিকছে না মাঠের চিত্রের কাছে। মাঠে চলছে তেল মজুতের উৎসব। 

এ মজুতদারি গোটা দেশকে ভয়ানক বিপর্যয়ে ফেলতে পারে। তা রোধ করতে না পারা বিপজ্জনক ব্যর্থতা। গোটা বিশ্বে জ্বালানি একমাত্র বহ্নিদানব, যে শুধু আলো জ্বালায় না, নিভিয়েও দিতে পারে। এমন একটা সন্ধিক্ষণের মাঝে বিরোধী পক্ষ, বিশেষ করে এনসিপি থেকে বলা হচ্ছে- ভয়াবহ আন্দোলনের ডাক আসবে। সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে কঠিন আন্দোলনে ডাক আসবে। 

জুলাই সনদ সামনে বড় রকমের ফ্যাসাদ তৈরি করতে যাচ্ছে, তা স্পষ্ট। এমন একটা সম্ভাব্য পরিস্থিতির জন্য বিএনপি  ইন্টেরিম সরকারকে দুষছে। এর সমান্তরাল বাস্তবতা হচ্ছে, অনেক সমালোচনা হলেও ড. ইউনূস ছিলেন  বলেই ৫ আগস্টের পর কেউ এদেশে হস্তক্ষেপ করতে সাহস পায়নি। বিপ্লবের পর প্রতিবিপ্লবও হয়নি। যতটুকু হয়েছে তিনি নিজেই এর শিকার হয়েছেন। 

এগুলোর মধ্যে যেমন দেশের অভ্যন্তরীণ বিষয় ছিল, তেমনি ছিল বৈদেশিকও। সেখানে অত্যন্ত প্রাসঙ্গিক যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেট’।

আর ডিপ স্টেট বলতে কেন্দ্রীয় সরকারের সদস্যদের, বিশেষ করে এফবিআই, সিআইএর কর্মকর্তাদের গোপন নেটওয়ার্ককে বোঝানো হয়। গোপন এ নেটওয়ার্কে অনির্বাচিত সরকারি-বেসরকারি প্রভাবশালী লোকজন থাকেন। রাজনৈতিক সরকারের সমান্তরালে নিজেদের উদ্দেশ্য, লক্ষ্য বাস্তবায়নে স্বাধীনভাবে এ নেটওয়ার্ক কাজ করার চেষ্টা করে থাকে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ভারত এখন বিএনপির সরকারের সঙ্গে আছে। 

সেখানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এনসিপি নেতা সজীব ভুঁইয়া নতুন করে ডিপ স্টেটের কথা বলে আরেক ভেজাল পাকিয়েছেন। তার ওপর জামায়াতের এ এগিয়ে চলা বিএনপি সরকার একা রুখতে পারছে না বলে আওয়ামী লীগকে মাঠে রাখার চিকন চিন্তা। এর আগে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আবারও একটি নতুন পর্যায়ে প্রবেশের ইঙ্গিত দিচ্ছে। 

সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা, উচ্চপর্যায়ের সফর এবং পারস্পরিক ইতিবাচক বার্তা-বিনিময়-সবকিছু মিলিয়ে দুই দেশের সম্পর্কের গতিপথে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস মিলছে। বিশেষ করে, বাংলাদেশের নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আসন্ন দিল্লি সফরকে এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হচ্ছে। 

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী ৭ ও ৮ এপ্রিল দিল্লি সফর করছেন। মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্সে (ভারত মহাসাগরীয় সম্মেলন) যোগ দেওয়ার আগে ভারতের রাজধানীতে যাবেন তিনি।
ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করার পর এই প্রথম বাংলাদেশের কোনো মন্ত্রী দিল্লি সফরে যাবেন। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক পুনর্গঠনের বাস্তব উদ্যোগ নেওয়া হতে পারে। 

দিল্লি সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম-মন্ত্রী হারদ্বীপ সিং পুরির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। সম্ভাব্য বৈঠকগুলোও ইঙ্গিত দেয় যে আলোচনার পরিধি কেবল রাজনৈতিক নয়, বরং নিরাপত্তা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ খাতেও বিস্তৃত হবে। 

সফরটি সফল হলে জামায়াতের ওপর একটি বাঁশ ডলার শঙ্কা আছে। সেই সঙ্গে মসৃণ হবে আওয়ামী লীগের কামব্যাক। নতুন কোনো এক মেরুকরণ দেখতে হতে পারে বাংলাদেশকে। বিএনপির একটি পক্ষ থেকে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে এনে আওয়ামী লীগের রাজনীতির হাল ধরানোর ইঙ্গিত রয়েছে। আবার বিএনপি গণভোট না মানলে জামায়াত বিদ্রোহ করে আওয়ামী লীগকে নিয়ে মাঠে নামার গুঞ্জনও আছে। 

সম্প্রতি আওয়ামী লীগের ফেরত আসা প্রশ্নে বাড়তি আরও অনেক কথা যোগ হচ্ছে। দীর্ঘ দেড় বছর পর দলটির নেতাকর্মীরা গা ঝাড়া দিয়েছে। গত কয়েক দিনে দেশের অন্তত ১৫টি জেলায় তালা ভেঙে এবং জাতীয় পতাকা উড়িয়ে কার্যালয়ে ঢুকেছেন তারা। কোথাও বিএনপির নেতার উপস্থিতিতে কার্যালয় উন্মুক্ত হচ্ছে। শেখ হাসিনার নতুন অডিও নিয়ে শোনা যাচ্ছে অনেক কথা। 

দলীয় সূত্রগুলো বলছে, শেখ হাসিনা নিয়মিত বিভিন্ন অ্যাপের মাধ্যমে তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাদের কার্যালয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন। তা নেপথ্যে বড় কোনো ডিলের ইঙ্গিত। আওয়ামী লীগের দলীয় কার্যালয় নিষিদ্ধ বা বাজেয়াপ্ত করা হয়নি, তাই সেখানে যেতে কোনো বাধা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়