শিরোনাম
◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ◈ বিশ্বকা‌পে মারা‌দোনা‌কে নি‌য়ে এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প! ◈ চার দিন শূন্যরেখায় আটকে থাকার পর ১২ জনকে ফেরত নিল ভারত ◈ ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় যে নতুন নির্দেশনা দিয়েছে আইভ্যাক ◈ সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বাতিল হচ্ছে! ◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৫৬ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।

আজ বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে এসব কর্মসূচি তুলে ধরেন ইশরাক। তাঁর প্রথম ১০ দিনের তাৎক্ষণিক কর্মসূচির মধ্যে রয়েছে গ্যাস-সংকট ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা জোরদার, মাদকের বিরুদ্ধে অভিযান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও যানজট নিরসন।

রমজান মাসে দ্রুত বাসাবাড়িতে গ্যাস-সংযোগ সচল করতে তিতাস গ্যাসের প্রকৌশলীদের মাঠে নামানোর ঘোষণা দিয়েছেন তিনি। সংযোগজনিত সমস্যা চিহ্নিত ও সমাধান এবং গ্যাস লোড বৃদ্ধির বিষয়ে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথাও জানিয়েছেন।

ঢাকা-৬ আসনের থানাগুলোর কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা করে প্রতিরোধমূলক আইনশৃঙ্খলা কার্যক্রম জোরদার, টহল বৃদ্ধি এবং পুলিশ ফাঁড়ি সচল রাখার নির্দেশ দেওয়া হবে। ছিনতাই, চুরি ও সড়ক অপরাধ দমনে কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন তিনি।

মাদক স্পট বন্ধ, রুট নিষ্ক্রিয় এবং গডফাদারদের আইনের আওতায় আনার ঘোষণা দেন। বিদেশে অবস্থানরত মাদক কারবারিদের ইন্টারপোলের সহায়তায় দেশে এনে বিচারের মুখোমুখি করার কথাও জানান।

স্থানীয় বাজারে গোপন নজরদারি, মজুতদারদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি এবং ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হবে। খুচরা ও পাইকারি বাজারে আকস্মিক পরিদর্শন এবং ডিএসসিসির ম্যাজিস্ট্রেটদের সঙ্গে যৌথ অভিযান পরিচালনার পরিকল্পনাও রয়েছে।

ডিএমপি ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে কার্যকর সমাধান প্রণয়ন, গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত ট্রাফিক পুলিশ নিয়োগ, অবৈধ পার্কিং উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করার পদক্ষেপ নেওয়া হবে।

ঈদের আগে ও পরের কর্মপরিকল্পনাকে ‘প্রাধান্য স্তর-২’ উল্লেখ করে ইশরাক হোসেন বলেছেন, ঈদের আগে ও পরে ওয়ার্ডভিত্তিক সড়ক পরিদর্শন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ড্রেন ও নর্দমা সংস্কার, আন্ডারগ্রাউন্ড ড্রেন ক্যামেরার মাধ্যমে পরীক্ষা এবং ব্লক অপসারণের উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা জোরদার, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা নিশ্চিত করা, বিশুদ্ধ পানি সরবরাহ নেটওয়ার্ক পর্যালোচনা, স্ট্রিট লাইটিং উন্নয়ন এবং ধুলাপ্রবণ এলাকায় নিয়মিত পানি ছিটানোর কার্যক্রম চালুর কথাও জানান তিনি।

এ ছাড়া কর্মপরিকল্পনা বাস্তবায়নে থানা-পুলিশ, ডিএমপি ট্রাফিক বিভাগ, ভোক্তা অধিকার সংস্থা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), ঢাকা ওয়াসা ও তিতাস গ্যাস কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানান এ সংসদ সদস্য।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়